১১ অক্টোবর ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত

ডেস্ক নিউজ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।শনিবার (১০ অক্টোবর) বিকেলে দেশটির এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। এর মধ্যে ২ বাংলাদেশিও রয়েছেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল অবকাঠামোকে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবেই শনিবার বিকেলে রিয়াদ বিমানবন্দরে এই হামলা চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি ও আহতদের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরো বিমানবন্দর এলাকার অবকাঠামোগত নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

হামলার পরপরই বিমানবন্দরে বিশৃঙ্খলা এড়াতে ট্রাভেল অ্যাডভাইজরি বা সতর্কবার্তা জারি করে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগেই নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, রিয়াদ বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে যেসব সৌদি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়েছেন বা গন্তব্যে পৌঁছাতে পারছেন না, তাদের সহায়তায় এগিয়ে এসেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত নাগরিকদের নিজ নিজ দেশে থাকা সৌদি দূতাবাস ও কনস্যুলেটে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারও রিয়াদের এই বিমানবন্দরে দুটি ভয়াবহ হামলা চালানো হয়। এতে তিন সৌদি নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হন। তার মাত্র দুই দিনের মাথায় আবারও একই স্থানে হামলায় মধ্যপ্রাচ্যের বিমান যোগাযোগ ও সামগ্রিক নিরাপত্তায় নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
See also  মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা

১

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

২

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

৩

সারাদেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৪

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

৫

পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের দাফন

৬

জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম

৭

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

৮

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

৯

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১০

পরিবারের হাল ধরেছিলেন ১৮ বছরেই, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফয়সালের

১১

ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

১৩

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান

১৪

‘পলকের নির্দেশেই পাবলিক ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়েছিল’

১৫

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

১৬

আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

১৮

খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯

বন্ধ হোক নতুন টাকা বেচা-কেনা

২০