১২ অক্টোবর ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রোতে সিটে বসা নিয়ে ঝামেলা, ধাক্কাধাক্কিতে একজনের মৃ ত্যু

ডেস্ক নিউজ

দিল্লি মেট্রোতে প্রবীণদের জন্য সংরক্ষিত আসনে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে ৪৮ বছর বয়সী এক যাত্রীর মৃত্যুর ঘটনায় সাবেক এক আইএএস কর্মকর্তা ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত পবন শর্মাকে চড় মারা ও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে সঞ্জয় প্রতাপ সিং ও তার ছেলে সিদ্ধার্থ সিংয়ের বিরুদ্ধে। পুলিশের এজাহার অনুযায়ী, ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর মাথায় আঘাত পান পবন। পরে মেট্রো কর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে লোক নায়েক জয় প্রকাশ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পবনের মা দুর্গা শর্মার অভিযোগের ভিত্তিতে গত ৯ অক্টোবর মামলা করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ও ৩(৫) ধারায় মামলাটি করা হয়েছে। মামলা দায়েরের পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, সঞ্জয় প্রতাপ সিং সাবেক আইএএস কর্মকর্তা। এর আগে ঘুষের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। তার ছেলে সিদ্ধার্থ সুপ্রিম কোর্টের আইনজীবী।

Facebook Comments Box
See also  মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন

১

ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম

২

জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ

৩

লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী

৪

খানসামায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে জিআইআর চাল বিতরণ অনুষ্ঠিত

৫

ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে

৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ফের অভিযোগ সায়মা ওয়াজেদের

৭

জাতীয় নির্বাচনে নারী প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ

৮

আদালত থেকে বেরিয়ে আইভী বললেন, ‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না

৯

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ

১০

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে: আইনমন্ত্রী

১১

জামায়াত নেতা সেলিম উদ্দিনের হোয়াটসঅ্যাপ হ্যাকড

১২

৭ নভেম্বর ৫০ হাজার গ্রাম পুলিশ নিয়ে মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

১৩

চট্টগ্রামে ফলমণ্ডিতে ভোক্তার অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

২১ ঘণ্টা পরও ভবনে ধোঁয়া, ভেঙে পড়ছে কাচ

১৫

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হ ত্যা, সীমান্ত থেকে স্বামী গ্রেফতার

১৬

বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী

১৭

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম

১৮

১৮০০ হামলায় ৯৫০ হুথি নিহতের দাবি ইয়েমেনের

১৯

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০