৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবায় এনজিওর কার্যক্রম বাড়ানোর আহ্বান উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক

স্বাস্থ্যসেবা খাতে কার্যক্রম বাড়ানোর জন্য বেসরকারি সংস্থা তথা এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণসহ বিভিন্ন কার্যক্রমে এনজিওগুলো এরই মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আশা করি, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি তারা ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‌‘স্বাস্থ্য সেবায় এনজিও-এর সম্পৃক্ততা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মাতৃ ও শিশুমৃত্যু রোধে দাইদের প্রশিক্ষণ দিতে হবে। কেননা সারাদেশে বিশেষত গ্রামাঞ্চলে দাইদের ওপর আমাদের নির্ভর করতে হয়।

তিনি আরও বলেন, শুধু পরিবেশ নিয়ে আন্দোলন করলেই হবে না, অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।

সভায় অন্য বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য ও চক্ষুস্বাস্থ্যেও নজর দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে যেন ফার্স্ট ফুড দোকান না থাকে। বাল্যবিয়ের শিকার শুধু মেয়ে নয় ছেলেদেরও কম বয়সে বিয়ে দেওয়া হচ্ছে- এ বিষয়েও কাজ করা দরকার।

তারা ইউনিভার্সেল হেল্থ কাভারেজের প্রয়োজনীয়তা তুলে ধরেন। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো যেন রোগীবান্ধব হয় সে ব্যাপারেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বাস্থ্য উপদেষ্টা ও প্রাণিসম্পদ উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫টি মন্ত্রণালয়ের মধ্যে যে সমঝোতা স্মারক হয়েছে সে কার্যক্রমে এখন থেকে এনজিওগুলোকেও সম্পৃক্ত করা হলো।

See also  হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৫০

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপির (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০