৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালাল গাজী ডাবল হোন্ডা কাপ মিয়াবাজার ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন ডুমুরিয়া তরুণ জোট

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশজুড়ে রাজনৈতিক উত্তাপ ও বিভক্তির আবহে কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত এক ফুটবল টুর্নামেন্ট প্রমাণ করখেলাধুলা এখনও মানুষকে এক কাতারে দাঁড় করানোর শক্তি রাখে। রাজনীতি, মতাদর্শ ও ভিন্নতার সব দেয়াল ভেঙে স্মরণকালের সেরা জনসমাগমের মধ্য দিয়ে পর্দা নামল ‘শাহজালাল গাজী ডাবল হোন্ডা কাপ’ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর।

ভিতরচর উদীয়মান ক্রীড়া সংগঠনের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে এবং কাতারপ্রবাসী সমাজসেবক, ‘গরীবের বন্ধু’ খ্যাত শাহজালাল গাজীর পূর্ণ পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় ফাইনাল। ম্যাচে কুমিল্লার শীর্ষ ক্লাব মিয়াবাজার ফুটবল একাডেমিকেহারিয়ে শিরোপা নিজেদের নামে করে নেয় ডুমুরিয়া তরুণ জোট। বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ হয় ২–১ গোলের ব্যবধানে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ডুমুরিয়া তরুণ জোটের হাতে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে ১৮০ সিসির পালসার মোটরসাইকেল তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. জহিরুল ইসলাম পাটোয়ারী।

এ সময় তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ গঠনের একটি শক্তিশালী হাতিয়ার। যুবসমাজকে সঠিক পথে রাখতে ক্রীড়ার বিকল্প নেই—এই টুর্নামেন্ট তারই প্রমাণ”।

রানার্সআপ মিয়াবাজার ফুটবল একাডেমি দলের হাতে বাজাজ ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল তুলে দেন ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এম এ মতিন এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

এম এ মতিন বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষিত সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যা আজকের সময়ে অত্যন্ত প্রয়োজন”।

পুরো ম্যাচটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ভাটরা সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম। আয়োজনে আরও সক্রিয় ভূমিকা রাখেন ভিতরচর উদীয়মান ক্রীড়া সংগঠনের জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম সোহেল, আব্দুস সালাম, ইউসুফ, কামাল ও আহাদ। পাশাপাশি ভিতরচর বন্ধন ক্লাবের সভাপতি হায়দার মজুমদার ও সহসভাপতি মঞ্জুরুল হাসান রিপনের সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

See also  ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে শুরু থেকে ফাইনাল পর্যন্ত মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচেই ছিল শৃঙ্খলাপূর্ণ আয়োজন, প্রাণবন্ত পরিবেশ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকা সত্ত্বেও সবাই মাঠের গ্যালারিতে একসঙ্গে বসে খেলা উপভোগ করেন।

স্থানীয় এক প্রবীণ ক্রীড়া সংগঠক বলেন, “অনেক দিন পর এমন দৃশ্য দেখলাম, যেখানে রাজনীতি নয়—ফুটবলই ছিল সবার আলোচনার কেন্দ্রবিন্দু”।

টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়, যা আয়োজকদের শিক্ষিত সমাজের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, চৌদ্দগ্রামে এই প্রথম এমন একটি ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হলো যেখানে শিক্ষিত সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষ একসঙ্গে মিলিত হয়েছেন খেলাধুলার মঞ্চে। তারা আশা করছেন, নিয়মিত এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০