৪ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্নেল অলির কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই: ড. রেদোয়ান আহমেদ

কুমিল্লা প্রতিনিধি
সম্প্রতি এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে নিয়ে মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর প্রথম বিদ্রোহের প্রসঙ্গকে প্রশ্নবিদ্ধ কথা বলে মন্তব্য করেছেন এলডিপির সাবেক মহাসচিব কুমিল্লা-০৭ চান্দিনা আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ।
তিনি আজ মঙ্গলবার বিকেলে চান্দিনা উপজেলার খোববাড়িয়া এলাকায় নির্বাচনি সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. রেদোয়ান আহমেদ বলেন, কর্নেল অলির অবদানকে আমি ছোট করবো না, তবে তিনি যেই কথা আজকে এসে জামায়াত নেতার মাধ্যমে সারা জাতিকে জানাতে এসেছেন এটি অত্যন্ত আশ্চর্যজনক। এটি একটি ভ্রান্ত সংবাদ।
এসব তো জিয়াউর রহমান জীবিত থাকতে তিনি বলেন নাই এবং এর আগেও আমরা এই ধরনের উক্তি কারো কাছে শুনি নাই।
তিনি আরো বলেন, সারা পৃথিবী জানে বাংলাদেশ জানে স্বাধীনতার ঘোষক হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আই রিভোল্ট বলে বিদ্রোহ করেছিলেন। কর্নেল অলি তখন একজন ক্যাপ্টেন ছিলেন।
সেখানে মেজর শওকত ছিলেন, খালেকুজ্জামানও ছিলেন। কর্নেল অলির অনেক সিনিয়র অফিসাররা ছিলেন একই ইউনিটে।
সমস্ত কিছুর কৃতিত্ব এখন মৃত্যুর পরে নিতে চাইলে সেটি তো ঠিক হবে না। কর্নেল অলির এই কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ নেই। আমিও জেড ফোর্সে ছিলাম – কর্নেল অলি আমার কোম্পানি কমান্ডার ছিল, আমি স্টুডেন্ট প্লাটুনের কমান্ডার ছিলাম তার অধীনে।
এর আগে নির্বাচনী সভায় গত রেদোয়ান আহমেদ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে গ্রামের সকলকে তাকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম চৌধুরী নোমানের সভাপতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুসহ অন্যরা।
Facebook Comments Box
See also  চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০