জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোলে পুরোনো প্রতারণা মামলার তদন্তে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। রবিবার রাতে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আব্দুস সমেদ হাওলাদারের ছেলে শামীম হোসেন (৩৭) ও একই এলাকার হযরত আলীর ছেলে আব্দুল্লাহ (২৫)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে সোমবার (২ নভেম্বর) সকালে পুলিশি পাহারায় বিধি অনুযায়ী যশোর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন