৩০ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মালদ্বীপ 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালদ্বীপ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের সভাপতি মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুবদল নেতা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সিনিয়র  সহ-সভাপতি মোঃ নেহের মিয়া রানা  সহ সভাপতি মোঃ ফারুক হোসেন  সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন মোঃ রহিম মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কালাম  সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ  আবু আহম্মেদ সেলিম মিয়া স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি মোঃ মাসুম মুন্না ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান ব্যবসায়ী মোঃ হারুন মিয়া  যুবদল নেতা মাহবুব আলম  মোঃ মনির হোসেন মোঃ হাসান শেখ  প্রমুখ।
এতে মালদ্বীপে বসবাসরত প্রবাসী  বাংলাদেশি বিএনপি  যুবদল ও স্বেচ্ছাসেবক দলের  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় ভূমিকা রেখে আসছে। তারা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দল ও দেশের স্বার্থে সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, “কোনো প্রবাসী ভাই যেন এমন কোনো অপকর্মে জড়িত না হন, যাতে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন হয়। প্রবাসে প্রত্যেক বাংলাদেশির আচরণে দেশের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখা উচিত।”
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি মো. খলিলুর রহমানসহ অন্যান্য অতিথিরা কেক কাটেন। এ সময় দেশ, জাতি এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রবাসের মাটিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের মধ্য দিয়ে নেতাকর্মীদের পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Facebook Comments Box
See also  জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

২

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৩

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

৪

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

৫

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

৭

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

৮

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১০

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১১

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১২

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

১৩

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

১৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

১৭

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৯

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

২০