সোহেল রানা মিলন, স্টার রিপোর্টার:
বৃহস্পতিবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন কাহালু–নন্দীগ্রাম ৩৯ (বগুড়া-০৪) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মোশারফ হোসেন।
এ সময় সংসদ সদস্য তার সহধর্মিণীসহ উপস্থিত ছিলেন। ১৯ বছরের বঞ্চিত বগুড়ার উন্নয়ন অগ্ৰযাত্রায় সদয় সহযোগিতা কামনাসহ সারা বাংলাদেশের জীবন মান উন্নয়নে মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন এবং
প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান ।
জাতীয় সংসদ সদস্য মোঃ মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত স্লোগান “করব কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
মন্তব্য করুন