মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের খানসামা উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে জিআইআর (GIR) চাল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬ খ্রি.) বিকেল ৩:০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার তামিজুল ইসলাম-এর সঞ্চালনায় এবং খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহা. আখতারুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আলম তুহিন; উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কেশব চন্দ্র কর।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্টদের মাঝে জিআইআর চাল বিতরণ করেন।
মন্তব্য করুন