১৪ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে আলোচিত কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ: প্রসিকিউটর তামিম

ডেস্ক নিউজ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও আনিসুল হকসহ কয়েকটি আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মামলাগুলোর অগ্রগতি নিয়ে তিনি বলেন, মামলাগুলোর কার্যক্রমের অগ্রগতিতে প্রসিকিউশন সন্তুষ্ট। সাক্ষ্যগ্রহণ শেষ হলে আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক হবে। এরপরের কার্যতালিকা নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।

তামিম বলেন, ২০২৪ সালের ১৪ অক্টোবর পুনর্গঠিত হওয়ার পর ৭টি মামলায় রায় দিয়েছেন দুই ট্রাইব্যুনাল। এসব মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে দুই ট্রাইব্যুনালে বিভিন্ন পর্যায়ে ৭০টি মামলার কার্যক্রম চলছে। এসব মামলায় শত শত ব্যক্তি আসামি। তদন্ত সংস্থার সঙ্গে যৌথভাবে প্রায় ৭০০টি অভিযোগ পেয়েছি আমরা। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর ট্রাইব্যুনালগুলোর অবকাঠামো ও কার্যক্রম নতুন করে গড়ে তুলতে হয়েছে। এ কারণে তদন্ত ও বিচারকাজে কিছুটা সময় লেগেছে। তবে একটি মামলার বিচার শেষ করতে গড়ে সাত থেকে আট মাস সময় লাগে। তদন্তের সময়কাল মামলাভেদে ভিন্ন হয়। এছাড়া গ্রেপ্তার কয়েকজন সাবেক মন্ত্রী ও উপদেষ্টার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। এসব ব্যক্তির বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চিফ প্রসিকিউটরের অনুমোদন পাওয়ার পর তা দাখিল করা হবে।

বিচারকাজের গতি নিয়ে সমালোচনার বিষয়ে তামিম বলেন, প্রসিকিউশন আইনে নির্ধারিত সময় ও প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে। উভয়পক্ষকে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা দেশের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করছেন।তবে এ তদন্ত শেষ করতে কত সময় লাগতে পারে, তা এখনই বলা কঠিন বলে জানান তিনি।

Facebook Comments Box
See also  প্রবাসীদের সংকট নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে মনিরুল হক চৌধুরী এমপিকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা

১

শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

২

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৩

হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু

৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির দুই দিনের রিমান্ড

৫

বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

৬

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

৭

এমপি ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেলে ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জহিরুল ইসলাম

৮

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২, পালাল বাকিরা

৯

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

১০

‘মাথার খুলি উড়ে গিয়েছিল, রক্তাক্ত স্বামীর দেহ নিয়ে ছুটেছি’

১১

‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

১২

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

১৩

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃ ত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৪

কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

১৫

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রথম বিয়ে গোপন স্বামীর, জেনে গেলে দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হ ত্যা

১৭

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

১৮

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

১৯

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

২০