১৩ অক্টোবর ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৮০০ হামলায় ৯৫০ হুথি নিহতের দাবি ইয়েমেনের

ডেস্ক নিউজ

ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানে ৯৫০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৩৮০টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। বুধবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে সামরিক মুখপাত্র কর্নেল মজিদ আল-নুজাইলির বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

কর্নেল মজিদ আল-নুজাইলি জানান, সরকারি বাহিনী বিভিন্ন সামরিক ফ্রন্টে ১ হাজার ৮৭৯টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামানের গোলা, রকেট লাঞ্চার এবং স্নাইপার ইউনিট ব্যবহার করে হুথিদের প্রতিরক্ষা ব্যুহ, কমান্ড সেন্টার, অস্ত্রাগার ও সরবরাহ ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তবে এসব পরিসংখ্যানের বিষয়ে হুথিদের কোনো মন্তব্য জানা যায়নি এবং স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি গত ৫ অক্টোবর ‘ফজর আল-ইয়েমেন’ বা ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করেন। এই অভিযানের মূল লক্ষ্য হলো হুথিদের দখলে থাকা রাজধানী সানাসহ অন্যান্য ভূখণ্ড পুনরুদ্ধার করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং হুথি অভ্যুত্থানের অবসান ঘটানো।

ইয়েমেনের পশ্চিম উপকূল ও লোহিত সাগরের বাব এল-মানদেবের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথকে কেন্দ্র করে এই লড়াই জোরদার হয়েছে। সরকারি বাহিনী বাব এল-মানদেব, ধুবাব ও মোখা এলাকায় অগ্রগতির দাবি করলেও হুথিরা তা অস্বীকার করেছে।

২০১৪ সালে আনসারুল্লাহ নামে পরিচিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে এই যুদ্ধের সূচনা ঘটে, যা পরবর্তীকালে একটি বড় ধরনের মানবিক সংকট তৈরি করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এর আগেও বহু হুথি যোদ্ধা এবং ১৮০টির বেশি যান ধ্বংসের তথ্য প্রকাশ করেছিল।

Facebook Comments Box
See also  নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিসকে রাজনীতি থেকে ইস্তফা দিতে পরামর্শ দিলেন ফারুক

১

‘সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির’

২

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

৩

এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে

৪

‘অপারেশন ক্লিনহার্ট’ পরিচালনার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

প্রশ্নফাঁসের সঙ্গে আগের কোনো চক্র জড়িত কি না সেটিও দেখা হচ্ছে

৬

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান: আইনজীবীসহ গ্রেপ্তার ৩

৭

ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে আলোচিত কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ: প্রসিকিউটর তামিম

৮

টিকটকে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

৯

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

১০

৩০ হাজার টাকা বেতনের দাবি, বিমানবন্দর সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১১

তিন বছরে ৫ থেকে ৬ লাখ বেকারের কর্মসংস্থানের আশা প্রতিমন্ত্রীর

১২

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে

১৩

ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট

১৪

কাগজে-কলমেই রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

১৫

এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের জীবনযাত্রা জড়িত, কারসাজি মেনে নেবো না

১৬

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আন্দোলন নিয়ে নেহা বোরা

১৭

দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী

১৮

‘জমিদারের নাতি সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ’

১৯

সৌদি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জামায়াত আমিরের

২০