১২ অক্টোবর ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘পলকের নির্দেশেই পাবলিক ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়েছিল’

ডেস্ক নিউজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে এ কথা বলেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মাহদী আহমদ।

রোববার (১২ অক্টোবর) জবানবন্দিতে মাহদী আহমদ বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার পর বিটিআরসির তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজার রহমান তাকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ওই সময় পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কয়েকটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পলক এ নির্দেশনা দেন বলে তাকে জানানো হয়।

সাক্ষী জানান, তৎকালীন মহাপরিচালক মোবাইল অপারেটরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে নির্দেশনা পাঠান। পরে ১৬ জুলাই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একইভাবে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা পলক বিটিআরসির তৎকালীন চেয়ারম্যানকে দেন। চেয়ারম্যান তা মহাপরিচালককে জানালে তিনি মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তাদের নির্দেশ দেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি এ বিষয়ে জানতে পারেন। তখন তিনি দাপ্তরিক কাজে অফিসে ছিলেন।

মাহদী আহমদ আরও বলেন, ১৬ জুলাই একটি পূর্বনির্ধারিত উচ্চপর্যায়ের সভা ছিল। এতে অনলাইনে অংশ নেন তৎকালীন আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভায় তার একটি এজেন্ডা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তবে নিজের তৈরি করা নথি মহাপরিচালকের কাছে দিয়েছিলেন। সেদিন ইন্টারনেট বন্ধের বিষয়ে নথিতে ভূতাপেক্ষ অনুমোদন নেওয়া হয়।

জবানবন্দিতে তিনি বলেন, ২৮ জুলাই আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে পলকের সভাপতিত্বে আরেকটি সভা হয়। এতে ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, এমএফএস সংস্থা ও মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই সভায় পলক এনটিএমসির তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানকে চারটি মোবাইল অপারেটরের থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর নির্দেশ দেন। একই সঙ্গে ফেসবুক, টিকটক, আকামাই ও বাইসানের ক্যাশ সার্ভার বন্ধ রাখার নির্দেশনা দেন বিটিআরসিকে।

See also  দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: তথ্য উপদেষ্টা

পরে ৩১ জুলাই পলক ফেসবুক, টিকটক, আকামাই ও বাইসানের ক্যাশ সার্ভার চালুর নির্দেশ দেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন মাহদী আহমদ।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিচ্ছেন মাহদী আহমদ। গণ-অভ্যুত্থানের সময় তিনি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন

১

ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম

২

জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ

৩

লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী

৪

খানসামায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে জিআইআর চাল বিতরণ অনুষ্ঠিত

৫

ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে

৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ফের অভিযোগ সায়মা ওয়াজেদের

৭

জাতীয় নির্বাচনে নারী প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ

৮

আদালত থেকে বেরিয়ে আইভী বললেন, ‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না

৯

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ

১০

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে: আইনমন্ত্রী

১১

জামায়াত নেতা সেলিম উদ্দিনের হোয়াটসঅ্যাপ হ্যাকড

১২

৭ নভেম্বর ৫০ হাজার গ্রাম পুলিশ নিয়ে মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

১৩

চট্টগ্রামে ফলমণ্ডিতে ভোক্তার অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

২১ ঘণ্টা পরও ভবনে ধোঁয়া, ভেঙে পড়ছে কাচ

১৫

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হ ত্যা, সীমান্ত থেকে স্বামী গ্রেফতার

১৬

বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী

১৭

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম

১৮

১৮০০ হামলায় ৯৫০ হুথি নিহতের দাবি ইয়েমেনের

১৯

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০