১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ

নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের সঙ্গেই একমত হয়েছে বাংলাদেশ।সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশ্ব অর্থনীতির নীতি-নির্ধারণী আলোচনার কেন্দ্রবিন্দু এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টার। ১৮ অক্টোবর পর্যন্ত চলা এ সম্মেলনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী ও উন্নয়ন সহযোগীসহ ১৯১ দেশের ১৫ হাজারেরও বেশি প্রতিনিধি।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পুরোনো ঋণচুক্তি বাতিলের পর গত মে মাস থেকে আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে দর-কষাকষি চলছে। এ আলোচনার ভিত্তিতে ৪৫০ কোটি ডলারের ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পুরোনো ঋণচুক্তি বাতিলের পর নতুন কর্মসূচির শর্তের বিষয়ে কিছুটা রক্ষণশীল অবস্থানে রয়েছে আইএমএফ। আগের মতোই ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার, বিভিন্ন খাতে সরকারি ভর্তুকি কমানো, সরকারি পরিসংখ্যানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।

Facebook Comments Box
See also  রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন

১

ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম

২

জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ

৩

লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী

৪

খানসামায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে জিআইআর চাল বিতরণ অনুষ্ঠিত

৫

ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে

৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ফের অভিযোগ সায়মা ওয়াজেদের

৭

জাতীয় নির্বাচনে নারী প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ

৮

আদালত থেকে বেরিয়ে আইভী বললেন, ‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না

৯

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ

১০

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে: আইনমন্ত্রী

১১

জামায়াত নেতা সেলিম উদ্দিনের হোয়াটসঅ্যাপ হ্যাকড

১২

৭ নভেম্বর ৫০ হাজার গ্রাম পুলিশ নিয়ে মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

১৩

চট্টগ্রামে ফলমণ্ডিতে ভোক্তার অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

২১ ঘণ্টা পরও ভবনে ধোঁয়া, ভেঙে পড়ছে কাচ

১৫

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হ ত্যা, সীমান্ত থেকে স্বামী গ্রেফতার

১৬

বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী

১৭

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম

১৮

১৮০০ হামলায় ৯৫০ হুথি নিহতের দাবি ইয়েমেনের

১৯

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০