১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

ডেস্ক নিউজ

ভক্তদের বিশ্বাস, মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যেই বিয়ে হয়ে যাবে। আর এই বিশ্বাস থেকে মেহেদি নিতে মানুষের ঢল নামল ভারতের জয়পুরের বিখ্যাত মোতি ডুংরি গণেশ মন্দিরে। মাত্র তিন ঘণ্টাতেই শেষ হয়ে যায় প্রায় তিন হাজার ৫০০ কেজি মেহেদি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সিঞ্জারা উৎসব উপলক্ষে মন্দিরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। বিশেষ মেহেদি বিতরণের খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা সেখানে আসেন। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই মেহেদি বিতরণ শুরু করতে হয় মন্দির কর্তৃপক্ষকে।

মোতি ডুংরি গণেশ মন্দিরের ভক্তদের কাছে সিঞ্জারা মেহেদির আলাদা গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিয়েতে বাধা রয়েছে এমন ব্যক্তিরা মন্দিরে মেহেদি দেন এবং পরে তা হাতে পরেন। এতে এক বছরের মধ্যে কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাওয়ার বিশ্বাস রয়েছে তাদের।

মন্দিরের ইনস্টাগ্রাম পোস্টের বরাতে প্রতিবেদনে বলা হয়, মাত্র তিন ঘণ্টায় প্রায় ৩ হাজার ৫০০ কেজি মেহেদি বিতরণ করা হয়েছে। দিল্লি, চণ্ডীগড়সহ ভারতের বিভিন্ন শহর থেকে ভক্তরা মেহেদি নিতে মন্দিরে আসেন। তাদের অনেকে আগের রাতেই সেখানে পৌঁছান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মন্দিরের বাইরে দীর্ঘ সারি ও বিপুল মানুষের ভিড় দেখা যায়। অতিরিক্ত ভিড়ের কারণে আশপাশের এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। মন্দির প্রাঙ্গণে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘সালমান খান কোথায়?’ আরেকজন মন্তব্য করেন, ‘এত অবিবাহিত মানুষ থাকা সত্ত্বেও আমাদের দেশের জনসংখ্যা হু হু করে বাড়ছে।’

আরেক ব্যবহারকারী লেখেন, ‘আগে নিজেকে রেডি করো, তারপর জীবনসঙ্গীর খোঁজ করো।’ কেউ আবার মন্তব্য করেন, ‘এদিকে কাজ খুঁজে পাচ্ছি না, আর এদের মাথায় শুধু বিয়ের চিন্তা।’

See also  নেপালে বন্যার পর সুড়ঙ্গে ৯ শতাধিক শ্রমিক আটকা পড়ার শঙ্কা

গণেশ চতুর্থীকে কেন্দ্র করে সিঞ্জারা উৎসব পালিত হয়। মোতি ডুংরি গণেশ মন্দিরে সারা বছরই ভক্ত ও পর্যটকদের আনাগোনা থাকে। তবে গণেশ চতুর্থী উপলক্ষে সেখানে ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিয়ে নিয়ে প্রচলিত বিভিন্ন লোকবিশ্বাসের সঙ্গেও মন্দিরটির নাম জড়িয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো, গুম করতে নদীতে ফেলা হয় খণ্ডিত মরদেহ

বাড্ডা-বনানীতে অটোরিকশাচালক ও গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

ট্যাক্স দিলেও মেলে না নাগরিক সুবিধা, বিল দিলেও থাকে না গ্যাস

মতিঝিলে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১০

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ

১১

র‌্যাবের লোগোর নকশা অপরিবর্তিত রেখে ‘এসআরবি’র যাত্রা

১২

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৩

মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

১৪

মক্কায় বিমান হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি

১৫

রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

১৬

অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

১৮

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

১৯

সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন

২০