১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্যাক্স দিলেও মেলে না নাগরিক সুবিধা, বিল দিলেও থাকে না গ্যাস

ডেস্ক নিউজ

জনগণের সমস্যার সমাধান করা রাষ্ট্রের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

তিনি বলেছেন, জনগণ নাগরিক সুবিধা পাওয়ার আশায় ট্যাক্স দেয়, কিন্তু নাগরিক সুবিধা পায় না। গ্যাসের বিল দিলেও গ্যাস নাই। মাস শেষে বিলের বোঝা নগর জীবনকে অতিষ্ঠ করে তুলছে।ডেঙ্গুর প্রকোপ, ডায়রিয়া, জলাবদ্ধতা, যানজট, ছিনতাই, রাহাজানির কারণে নগর জীবন বিপর্যস্ত।

তিনি বলেন, যারা প্রশাসকের দায়িত্বে আছে, তাদের কাজেকর্মে নাগরিকের প্রতি দায়বদ্ধতার ছাপ লক্ষ্য করা যাচ্ছে না। দায়বদ্ধতার জায়গা থেকে জনগণকে সাবলীল জীবনযাপনের সুযোগ দিন। ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন।

নগর সভাপতি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ বঞ্চিতের তালিকায় শীর্ষে অবস্থান করছে। স্বাধীনতার পঞ্চাশ বছরেও নগরকে নিয়ে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা লক্ষ্য করা যায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে এসেছে। জনগণ আমাদের ওপর আস্থা রাখলে ঢাকা মহানগরকে একটি স্মার্ট নগরীতে পরিণত করবো, ইনশাআল্লাহ্।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- নগর সহ-সভাপতি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, সাংগঠনিক সম্পাদক-আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সহ-দফতর সম্পাদক বিলাল হোসাইন পাটোয়ারী, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন,সাইফুর রহমান, আরিয়ান মো. ইমন প্রমুখ।

Facebook Comments Box
See also  ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো, গুম করতে নদীতে ফেলা হয় খণ্ডিত মরদেহ

বাড্ডা-বনানীতে অটোরিকশাচালক ও গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

ট্যাক্স দিলেও মেলে না নাগরিক সুবিধা, বিল দিলেও থাকে না গ্যাস

১০

মতিঝিলে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১১

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ

১২

র‌্যাবের লোগোর নকশা অপরিবর্তিত রেখে ‘এসআরবি’র যাত্রা

১৩

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৪

মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

১৫

মক্কায় বিমান হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি

১৬

রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

১৭

অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

১৯

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

২০