১২ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবারের হাল ধরেছিলেন ১৮ বছরেই, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফয়সালের

মাহফুজ বাবু।। কুমিল্লা।

যে বয়সে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ১৮ বছর বয়সী ফয়সাল। প্রবাসে থাকা বাবার অনিয়মিত আয়ের কারণে সংসারের খরচ জোগাতে কাজ করতেন কাপড়ের দোকানে। কিন্তু কর্মস্থলে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবনের পথচলা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে পরিবার। সন্তান হারানোর বেদনায় বারবার জ্ঞান হারাচ্ছেন মা।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়া-হাতিমারা এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল নিহত হন।

নিহত ফয়সাল কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের জমশের বাড়ির প্রবাসী খোরশেদ আলমের বড় ছেলে। তিনি দেবিদ্বার জেলা পরিষদ মার্কেটের একটি কাপড়ের দোকানে কাজ করতেন।পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে খাওয়া-দাওয়া শেষে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন ফয়সাল। কিন্তু আর কর্মস্থলে পৌঁছানো হয়নি তাঁর। পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

ফয়সালের বাবা খোরশেদ আলম প্রবাসে থাকলেও কাজের অভাবে নিয়মিত টাকা পাঠাতে পারতেন না। সংসারের আর্থিক সংকট সামাল দিতে অল্প বয়সেই কাজ শুরু করেন ফয়সাল। নিজের স্বপ্নের পাশাপাশি পরিবারের খরচ চালানোর দায়িত্বও পালন করছিলেন তিনি। পরিবারের সেই ভরসার মানুষটির আকস্মিক মৃত্যুতে শোকের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন স্বজনেরা।

ফয়সালের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকাবহ পরিবেশ। সন্তান হারানোর যন্ত্রণায় বারবার মূর্ছা যাচ্ছেন মা। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি।ফয়সালের ছোট ভাই সিয়াম (১৪) জানায়, সকালে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বের হয়েছিলেন তার ভাই। পরে তাঁরা খবর পান, ফয়সাল সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

মাত্র ১৮ বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া ফয়সালের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা। যে ছেলেটির আয়ে সংসার চলত, তাঁর চলে যাওয়া পরিবারটিকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।

See also  কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিল, আলোচনা ও জুলুস অনুষ্ঠিত

মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনায় জড়িত বাসটিকেও খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন

১

ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম

২

জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ

৩

লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী

৪

খানসামায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে জিআইআর চাল বিতরণ অনুষ্ঠিত

৫

ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে

৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ফের অভিযোগ সায়মা ওয়াজেদের

৭

জাতীয় নির্বাচনে নারী প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ

৮

আদালত থেকে বেরিয়ে আইভী বললেন, ‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না

৯

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ

১০

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে: আইনমন্ত্রী

১১

জামায়াত নেতা সেলিম উদ্দিনের হোয়াটসঅ্যাপ হ্যাকড

১২

৭ নভেম্বর ৫০ হাজার গ্রাম পুলিশ নিয়ে মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

১৩

চট্টগ্রামে ফলমণ্ডিতে ভোক্তার অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

২১ ঘণ্টা পরও ভবনে ধোঁয়া, ভেঙে পড়ছে কাচ

১৫

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হ ত্যা, সীমান্ত থেকে স্বামী গ্রেফতার

১৬

বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী

১৭

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম

১৮

১৮০০ হামলায় ৯৫০ হুথি নিহতের দাবি ইয়েমেনের

১৯

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০