১১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে

ডেস্ক নিউজ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে আটকের এক দিন পর মুক্তি পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এই দেশ আগে কখনো দেখেনি।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার সময় উড়োজাহাজের ভেতর থেকেই দিল্লি পুলিশ তাকে আটক করে। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে রোববার (১১ অক্টোবর) সকালে মুক্তি পান তিনি।মুক্তির পর এক্সে এক পোস্টে দিপকে বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি।’

শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের পরও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ রোববারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। গতকাল যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি আসছিলেন অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ভেতর থেকেই তিনজনকে আটক করা হয়।

রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে শর্ত সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। যন্তর মন্তরের বিক্ষোভ ঘিরে প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয় বলে জানা গেছে।

অভিজিৎ দিপকে আটকের পর সিজেপির নেতৃত্বের দায়িত্ব নেওয়া অজিঙ্কা শিন্ডে বলেছেন, আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। রোববার আবারও যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করবেন তারা এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন।

Facebook Comments Box
See also  সহকর্মীকে হ ত্যার পর পরিবারকে তার ফোন দিয়ে ‘ভালো আছি’ বার্তা দিয়েছিল খু নি দম্পতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

১

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: ইলিয়াস আহমেদ

২

কলকাতা থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মরাদেহ

৩

বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও হেনস্তার অভিযোগ

৪

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নভেম্বরের শেষেই উৎপাদন শুরুর আশা

৫

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবারও না-মঞ্জুর

৬

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

৭

আমি চাই দেশে ২০০টিরও বেশি বিমান থাকবে: বিমানমন্ত্রী

৮

জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

৯

মেগা প্রকল্প নয়, পারস্পরিক মর্যাদা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি: রিয়াজ হামিদুল্লাহ

১০

জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রীয় খরচে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহ, ৪ জন আইসিইউতে

১২

কুমিল্লায় হ ত্যা মামলার প্রধান আসামী রহিম মেম্বর গ্রেফতার

১৩

ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে

১৪

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

১৫

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিএসএফকে ঠেকাল বিজিবি

১৬

৫ মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুরের জামিন স্থগিত

১৭

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

১৮

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

১৯

‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

২০