১১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিএসএফকে ঠেকাল বিজিবি

ডেস্ক নিউজ

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মোট ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের বাধায় দুটি চেষ্টাই ব্যর্থ হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ছয়জন এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি জানায়, ভোরে গাংনীর রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২ পুরুষ ও ২ নারীসহ ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।

পরে সকাল ৮টার দিকে বিজিবি সীমান্তে অবস্থান জোরদার করলে ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প তাদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিক, সকালে পৌনে ৮টার দিকে ঠোটারপাড়া বিওপির নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়ে বিএসএফ ৪ জনকে পুশ-ইনের চেষ্টা করে। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।’বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়,’ বলেন বিজিবি কর্মকর্তা রাশেদ কামাল রনি।

Facebook Comments Box
See also  সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

১

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: ইলিয়াস আহমেদ

২

কলকাতা থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মরাদেহ

৩

বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও হেনস্তার অভিযোগ

৪

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নভেম্বরের শেষেই উৎপাদন শুরুর আশা

৫

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবারও না-মঞ্জুর

৬

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

৭

আমি চাই দেশে ২০০টিরও বেশি বিমান থাকবে: বিমানমন্ত্রী

৮

জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

৯

মেগা প্রকল্প নয়, পারস্পরিক মর্যাদা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি: রিয়াজ হামিদুল্লাহ

১০

জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রীয় খরচে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহ, ৪ জন আইসিইউতে

১২

কুমিল্লায় হ ত্যা মামলার প্রধান আসামী রহিম মেম্বর গ্রেফতার

১৩

ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে

১৪

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

১৫

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিএসএফকে ঠেকাল বিজিবি

১৬

৫ মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুরের জামিন স্থগিত

১৭

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

১৮

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

১৯

‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

২০