১১ অক্টোবর ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

সোহেল রানা মিলন, স্টাফ রিপোর্টার:

গতকাল শনিবার দিন ব্যাপী সিরাজগঞ্জ সদরের পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বক্কার সিদ্দিকের বিদায় উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আবেগঘন পরিবেশে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব।
বিদায় বেলায় প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতি চারণ এবং শিক্ষার মান উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সরকার মো: রফিকুল ইসলাম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান ও কামাল হোসেন । প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার শিক্ষা বিস্তারে তার অনবদ্য ভূমিকার প্রশংসা করেন। আলোচনা অনুষ্ঠানের পূর্বে বিদায়ী প্রধান শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয় । দুটি ভাগে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা শেষে দ্বিতীয় পর্বে পাঁচ বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত লোকসংগীত ও ফোঁক গানের শিল্পী অনুরাধা দত্ত ঐশির একক পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন । এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় । শিক্ষক/শিক্ষিকা কর্মচারী এবং শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করে অশ্রুসিক্ত বিদায় জানান।

Facebook Comments Box
See also  বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

১

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: ইলিয়াস আহমেদ

২

কলকাতা থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মরাদেহ

৩

বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও হেনস্তার অভিযোগ

৪

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নভেম্বরের শেষেই উৎপাদন শুরুর আশা

৫

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবারও না-মঞ্জুর

৬

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

৭

আমি চাই দেশে ২০০টিরও বেশি বিমান থাকবে: বিমানমন্ত্রী

৮

জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

৯

মেগা প্রকল্প নয়, পারস্পরিক মর্যাদা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি: রিয়াজ হামিদুল্লাহ

১০

জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রীয় খরচে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহ, ৪ জন আইসিইউতে

১২

কুমিল্লায় হ ত্যা মামলার প্রধান আসামী রহিম মেম্বর গ্রেফতার

১৩

ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে

১৪

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

১৫

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিএসএফকে ঠেকাল বিজিবি

১৬

৫ মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুরের জামিন স্থগিত

১৭

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

১৮

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

১৯

‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

২০