১১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার আরংহাটি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রবিবার (১১ অক্টোবর) দুপুরে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শামীম আহমেদ নামের এক ভুক্তভোগী।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর বসতবাড়িতে এ ঘটনা ঘটায় অভিযুক্তরা।

অভিযোগকারী শামীম আহমেদের দাবি, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে বিরোধে জড়িয়ে আসছিলেন বিবাদীরা। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সংঘবদ্ধ হয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন।

লিখিত অভিযোগে বলা হয়, এ সময় বিবাদীরা তাঁকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে লোহার পাইপ ও রড দিয়ে আঘাত করা হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও তাঁদের মধ্যে বিরোধ ও মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন বলেও দাবি করেছেন অভিযোগকারী শামীম আহমেদ।

এ ঘটনায় আরংহাটি এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মিন্টু (৪৮), মৃত রইচ উদ্দিনের ছেলে জয়েন উদ্দিন (৪৬), মিন্টুর ছেলে শিমুল (২৩) ও স্ত্রী শেফালী বেগম (৪০), জয়েন উদ্দিনের স্ত্রী আছমা বেগমের (৪৩) নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
See also  কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে গৃহবধূ খুন, ৯ প্যাকেটে খণ্ডিত মরদেহ উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

১

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: ইলিয়াস আহমেদ

২

কলকাতা থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মরাদেহ

৩

বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও হেনস্তার অভিযোগ

৪

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নভেম্বরের শেষেই উৎপাদন শুরুর আশা

৫

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবারও না-মঞ্জুর

৬

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

৭

আমি চাই দেশে ২০০টিরও বেশি বিমান থাকবে: বিমানমন্ত্রী

৮

জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

৯

মেগা প্রকল্প নয়, পারস্পরিক মর্যাদা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি: রিয়াজ হামিদুল্লাহ

১০

জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রীয় খরচে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহ, ৪ জন আইসিইউতে

১২

কুমিল্লায় হ ত্যা মামলার প্রধান আসামী রহিম মেম্বর গ্রেফতার

১৩

ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে

১৪

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

১৫

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিএসএফকে ঠেকাল বিজিবি

১৬

৫ মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুরের জামিন স্থগিত

১৭

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

১৮

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

১৯

‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

২০