১১ জুলাই ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরিসহ ৯ আসামি গ্রেফতার

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ডাকাতি, চুরি, মারামারি ও জিআর পরোয়ানাভুক্ত মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাজেদুল ইসলামের নির্দেশনায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ডাকাতি ও চুরি মামলার ৬ জন আসামি গ্রেফতার হন। গ্রেফতারকৃতদের মধ্যে মো. আলাউদ্দিনের বিরুদ্ধে ২১টি এবং মো. আনিছের বিরুদ্ধে ১৭টিসহ দেশের বিভিন্ন থানায় স্বর্ণ চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার হওয়া ২ জন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মারামারি মামলার আসামি মো. আলম (৫৫) ও ফাতেমা বেগম (৪৫) গ্রেফতার করেন। এছাড়া এসআই রবিউল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেল (২৬) গ্রেফতার করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, “গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
See also  কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযান: ১ লাখ ৯৪ হাজার পিস বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজা জব্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা

১

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

২

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

৩

সারাদেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৪

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

৫

পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের দাফন

৬

জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম

৭

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

৮

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

৯

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১০

পরিবারের হাল ধরেছিলেন ১৮ বছরেই, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফয়সালের

১১

ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

১৩

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান

১৪

‘পলকের নির্দেশেই পাবলিক ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়েছিল’

১৫

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

১৬

আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

১৮

খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯

বন্ধ হোক নতুন টাকা বেচা-কেনা

২০