১১ অক্টোবর ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও হেনস্তার অভিযোগ

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর কে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের স্বামী মশিউর রহমান।

শিক্ষার্থীর অভিভাবক হামিদুর রহমান জানান, মশিউর রহমান প্রায়ই বিদ্যালয়ে এসে ক্লাস নেওয়ার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। নিজেকে প্রধান শিক্ষকের মতো জাহির করার চেষ্টা করেন। তিনি বিদ্যালয়ে এসে অনুমতি ছাড়া শিক্ষকদের চেয়ারে আসে বসেন। তিনি এর আগেও কয়েকবার বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটিয়েছেন। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে বিদ্যালয়ের ওয়াইফাই রাউটার নিজেই খুলে নিয়ে যান মশিউর এবং প্রধান শিক্ষককে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে মামলা করতে চাপ দেন।

ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর বলেন, “সকাল ৯টায় স্কুলে এসে হাজিরা দিয়ে আমার সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে আবার বিদ্যালয়ে ফিরি। কিছুক্ষণ পর সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিনের স্বামী মশিউর এসে জিজ্ঞেস করে সহকারী শিক্ষক রাসেদ কেন সাড়ে ৯টায় স্কুলে এসেছে। আমি বলি সে পরীক্ষা দিতে ঢাকায় গিয়েছিল, তাই আধা ঘণ্টা দেরি হয়েছে। এ কথা বলতেই সে ক্ষিপ্ত হয়ে আমার গেঞ্জির কলার ধরে টেনে-হিঁচড়ে শ্রেণিকক্ষ থেকে বাইরে এনে মারধর করে। আমি চিৎকার করলে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।” আমি চিকিৎসা নেওয়ার জন্য এখন হাসপাতালে যাব।

ঘটনার পর তিনি বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশকে মুঠোফোনে অবগত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযুক্ত মশিউর রহমানের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি।

সহকারী শিক্ষক রাশেদ আলী বলেন, “আমি ঢাকায় পরীক্ষা দিতে গিয়েছিলাম, ট্রেন দেরি করায় স্কুলে পৌঁছাতে আধা ঘণ্টা দেরি হয়। আমি হেড স্যারকে ফোনে জানিয়েছিলাম। আমার দেরি করে আসাকে কেন্দ্র করেই তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে মারামারি হয়। আমি ও স্থানীয়রা এসে তাদের থামাই। তবে স্কুলে বাইরের লোক এসে মারামারি করা কখনোই কাম্য নয়।”

See also  কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১ আহত ১০

বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বালিয়াডাঙ্গী থানার এসআই আনসার আলী জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা

১

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

২

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

৩

সারাদেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৪

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

৫

পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের দাফন

৬

জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম

৭

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

৮

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

৯

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১০

পরিবারের হাল ধরেছিলেন ১৮ বছরেই, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফয়সালের

১১

ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

১৩

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান

১৪

‘পলকের নির্দেশেই পাবলিক ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়েছিল’

১৫

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

১৬

আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

১৮

খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯

বন্ধ হোক নতুন টাকা বেচা-কেনা

২০