২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সরকারি অনুদান পেতে কাউকে পাঁচ টাকাও দেবেন না’—বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী, গৃহহীন ও মেধাবী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সরকারি অনুদান ও বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

এ সময় উপকারভোগীদের উদ্দেশে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “কিছু লোক বেরিয়েছে, যারা আপনাদের ভুল বুঝিয়ে টাকা নিতে চায়। কাউকে পাঁচ টাকাও দেবেন না। সমস্ত কিছু বিনা পয়সায় সরকার আপনাদের দিতে চায়।”

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিরামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসব সরকারি সহায়তা ও অনুদান বিতরণ করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় দুঃস্থ ও মেধাবী ৩৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ২২৩ জন ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে ক্যান্সারে আক্রান্ত একজন রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে ১ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নির্যাতিত ও দুঃস্থ নারীদের মাঝে ২০২টি অনুদানের চেক বিতরণ করা হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি বিশেষ বরাদ্দের আওতায় ২০১ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের মাঝে ৮৫টি স্প্রে মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে ৭২টি বাইসাইকেল বিতরণ করা হয়।

কৃষকদের সহায়তায় SACP-RAINS প্রকল্পের আওতায় ৮৪০ জন কৃষকের মাঝে সার ও ১২ প্রকারের সবজি বীজ ও নেট বিতরণ করা হয়।

সহায়তা বিতরণকালে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারি বিভিন্ন সহায়তা ও অনুদান পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই। কেউ সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করলে তাকে টাকা না দেওয়ার জন্য তিনি উপকারভোগীদের সতর্ক করেন।

See also  লালমোহন পৌরসভার প্রধান সড়কগুলো যেন ময়লার ভাগাড়! দুর্গন্ধ ও দুর্ভোগে ব্যবসায়ী এবং পথচারীরা

তিনি বলেন, “কাউকে পাঁচ টাকাও দেবেন না। পাঁচ টাকাও দেবেন না। সমস্ত কিছু বিনা পয়সায় সরকার আপনাদের দিতে চাই।” সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুনা পারভীন, বিরামপুর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন এবং বিরামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উপকারভোগী, কৃষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

‘সরকারি অনুদান পেতে কাউকে পাঁচ টাকাও দেবেন না’—বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী

বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ;প্রাইভেট-কোচিং নির্ভরতা ছাড়াই শ্রেণিকক্ষে সিলেবাস শেষ করার ঘোষণা

নওয়াব ফয়েজুন্নেছা কলেজ হোস্টেল উদ্বোধন করলেন আবুল কালাম. এমপি

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

১০

মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

১১

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জগঠন শুনানি পেছাল

১২

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

১৩

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

১৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

১৫

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

১৬

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

১৭

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

১৯

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

২০