২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

Oplus_131072

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি
যশোরের শার্শায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে আত্মনির্ভরশীল করার লক্ষে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই ব্যাটারি চালিত ভ্যানগাড়ী গুলো বিতরণ করা হয়।
সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম (৫৫) এবং ডিহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুনকে (৪৫) এই সহায়তা দেওয়া হয়।
​ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিরাজুল ইসলাম ও রহিমা খাতুন বলেন, আমরা দীর্ঘদিন ভিক্ষা করে জীবন পার করেছি। সরকারের দেওয়া এই ভ্যান গাড়ি পেয়ে আমরা এখন নিজেরা কাজ করে খাওয়ার সুযোগ পেয়েছি। এখন থেকে আর কারো কাছে হাত পাততে হবে না, নিজেরাই রোজগার করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, ভিক্ষুকদের সমাজে মাথা উঁচু করে দাঁড় করাতে এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকারের এই মহান উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আশা করছি, এই ভ্যান গাড়ির মাধ্যমে তারা নিজের উপার্জনে সংসার চালিয়ে স্বাবলম্বী হতে পারবেন।
ভ্যান গাড়ী বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল খালেক ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
See also  বেনাপোল বলফিল্ডে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল বেনাপোল ইউনিয়ন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

জালে আটকা পড়েছিল পদ্মগোখরো সাপটি

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ

১০

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রে ফতার ৩৫৮

১১

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

১২

দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

১৩

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

১৪

কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযানে পুলিশ, এক রাতে আটক ছয় শতাধিক

১৫

শ্রীলঙ্কার জালে ৫ গোল, এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মধুর প্রতিশোধ

১৬

চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া

১৭

৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু

১৮

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

১৯

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

২০