doinikshadhinbhor
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ
শিরোনাম
৭ নভেম্বরের মতো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, জামায়াতের শোক ● আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ● সীমান্তের চোরাইপণ্যের আড়ালে মাদক পাচারের নেটওয়ার্ক, কুমিল্লা থেকে ছড়াচ্ছে দেশজুড়ে ● বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায় ●

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জামালপুর প্রতিনিধি
৭ নভেম্বর ২০২৬, ১:০৮ পিএম

Link Copied!

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু প্রমুখ।

প্রধান অতিথি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমান রনাঙ্গনে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে। তখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ছিলেন। সে সময় আওয়ামী লীগের নেতারা মুক্তিযুদ্ধ সংগঠকের কথা বলে আজকে যারা ভারতে আছেন, সেদিনও মুক্তিযুদ্ধ চলাকালীন অনেকে ভারতে পালিয়েছিলেন। যে মানুষটি পালিয়ে যায়নি, স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নাই, রনাঙ্গনে জীবন বাজী রেখে সশস্ত্র যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন যার দেওয়া নেতৃত্বে আমাদের বড় অর্জন মহান স্বাধীনতা পেয়েছি সেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা কথা রটাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি তাহের পলাশী রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ৭ শিল্প গ্রুপের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

আমির হামজার নারীঘটিত বিষয়টি জামায়াত আমিরও জানতেন-রাশেদ খাঁন

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত

তিন মাসে বয়ে যেতে পারে ৪-৬টি শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ২১৫ রোগী, গাছতলায় চিকিৎসা নিচ্ছে শিশুরা

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

শার্শায় ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার 

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩