জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন (COP31)-এ অংশগ্রহণের জন্য তুরস্কের ঐতিহাসিক আনতালিয়া শহরের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছেন দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও দৈনিক স্বাধীন পত্রিকার সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী। বিশ্ব জলবায়ু পরিবর্তন, এর বৈশ্বিক প্রভাব এবং কার্যকর প্রতিরোধমূলক কৌশল নিয়ে আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বনেতা ও বিশিষ্ট গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগদানের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করবেন এবং বৈশ্বিক জলবায়ু সংকটের বিভিন্ন দিক তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। তার সাথে সংবাদ সংগ্রহের জন্য যাচ্ছেন দৈনিক স্বাধীন ভোরের সিনিয়র রিপোর্টার নেছার উদ্দিন হৃদয়।
তাঁর এই সফর ও সম্মেলনে সাফল্য কামনা করেছেন শুভানুধ্যায়ী ও সহকর্মীরা।