doinikshadhinbhor
ঢাকা, বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি
শিরোনাম
ফল বিপর্যয়ের পর বরুড়ার পয়ালগাছা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড ● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ● কলেজ গেটে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● জাতিসংঘের COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন স্বাধীন ভোরের সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী ● সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান ● চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

প্রতিনিধির নাম
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

Link Copied!

ডেস্ক নিউজ

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেন, ‘এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে। সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। ৭১-এর ঘাতক ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে গেছে।’

জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের ভূমিকার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়েছে এবং সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সমালোচনা করতে পারে এবং সরকারকে সহযোগিতা করতে পারে। কিন্তু জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধীতা করছে।’

রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে এবং তাদের ইন্ধনেই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। লংমার্চের নামে সরকার পতনের হুমকি দেওয়া হলেও জামায়াতের ডাকে মানুষ আর রাজপথে নামবে না।’

জামায়াত নেতাদের সতর্ক করে রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের আমির জাতীয় নির্বাচনের আগেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে।’ এ বিষয়ে জামায়াত নেতাদের সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি

মন্তব্য করুন
আরও পড়ুন

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, সৌদিতে ছুরিকাঘাতে নিহত খোরশেদের দাফন সম্পন্ন

বাংলাদেশ–মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ

বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

৭ নভেম্বরের মতো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, জামায়াতের শোক

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সীমান্তের চোরাইপণ্যের আড়ালে মাদক পাচারের নেটওয়ার্ক, কুমিল্লা থেকে ছড়াচ্ছে দেশজুড়ে

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন