কুমিল্লার বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির (২০২৬–২৭ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে তাদের সফল শিক্ষাজীবন কামনা করেন শিক্ষকরা।(২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়াম রুমে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কবির হোসেন বলেন, একাদশ শ্রেণির প্রতিটি বিষয়ের নির্ধারিত সিলেবাস শ্রেণিকক্ষেই সম্পূর্ণভাবে বুঝিয়ে পড়ানো ও শেষ করা হবে। শিক্ষার্থীদের অতিরিক্ত প্রস্তুতির জন্য প্রতিষ্ঠানের বাইরে কোনো প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভর করতে হবে না।
তিনি বলেন, কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষের পড়া বুঝতে না পারলে কিংবা কোনো বিষয়ে দুর্বল থাকলে তাকে পিছিয়ে রাখা হবে না। প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষকদের তত্ত্বাবধানে তাদের জন্য বিশেষ বা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে।
অধ্যক্ষ কবির হোসেন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। এ ছাড়া কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ানোর ঘোষণা দেন তিনি।
অধ্যক্ষ কবির হোসেনের সভাপতিত্বে ও সমাজকর্ম বিভাগের সাইয়্যেদুল মোরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং মডেল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল আউয়াল।
এ সময় হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল হক, ইংরেজি বিভাগের খাদিজা খাতুন, বাংলা বিভাগের আবুল বাশার মুহাম্মদ গোলাম আযম, গণিত বিভাগের শিক্ষিকা তাসনিম জাহান তন্নি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের রমজান হোসেন, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের পলাশ কুমার সরকার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফাতেমা আক্তার, জীববিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল সজল, রসায়ন বিভাগের সুলতানা আক্তার এবং হিসাব সহকারী জহিরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বৃন্দ এবং শিক্ষক /শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।