৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসতে পারি ভালো

             আলেয়া মান্নান

ভালোবেসে নাই বা দিলি,একটি গোলাপ ফুল।

তাই বলে কি ভাবছিস তোকে,বুঝব আমি ভুল?

চিঠি লিখতে গিয়ে নাহয়, করলি বানান ভুল।

তাই বলে কি হারিয়ে ফেলব, চিঠির অর্থের মূল!

ভালোবেসে নাই বা দিলি, সাত সমুদ্র পাড়ি

তবুও তো আমি তোকে, ভালোবাসতে পারি।

ভুল না হয় করবি তুই, পরের লোকের বশে।

 তবু যে আমি তোকে, যাই ভালোবেসে।

তুই না হয় নিভিয়ে দিলি, ভালোবাসার আলো।

তবুও তো আমি তোকে, বাসতে পারি ভালো।

না হয় সবাই বলে তোকে, বিচ্ছিরি আর কালো।

তবুও যে তোকে আমি, বাসতে পারি ভালো।

সময়ে অসময়ে আমি, তোকেই শুধু ভাবি।

তুই যে আমার মনের ঘরের, একটাই মাত্র চাবি।

যতই করুক সবাই মিলে, তোকে অবহেলা।

আমি যে ততোই ভাবি, তোকে সারাবেলা।

মন আমার যখন তখন, তোকে শুধু চায়।

তোর কথা ভাবতে গিয়ে, কান্না ভীষণ পায়।

সবাই যদি ভীষণভাবে, ঘৃণা করে তোকে।

তবুও আমি ভালোবেসে, জড়িয়ে রাখব বুকে।

কেঁদে কেঁদে তোর জন্য, ভাসি নয়ন জলে।

ভাসতে গিয়েও ডুবি আবার, সেই জলের তলে।

তোকে না হয় ভুল বুঝে, সবাই ছেড়ে গেলো।

সব শেষেও পাশে আমি, থাকব বেসে ভালো।

Facebook Comments Box
See also  তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়: আইরিন খান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০