২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরুড়ায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার বরুড়া উপজেলায় রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী দলত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক যোগদান সভায় এ যোগদান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ শতাধিক বিএনপির নেতাকর্মীরা।

তরিকত ফেডারেশনের সদস্য সচিব আবুল কালাম আজাদ, গালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বাচ্চু মিয়া, শাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সোলেমান মেম্বার, আগানগর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক মেম্বার জাকির হোসেন, আগানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মেম্বার হুমায়ূন কবির, সর্দার আমির হোসেনসহ প্রায় শতাধিক নেতাকর্মী এদিন বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ও ফুল তুলে দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হতে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা আজ বিএনপিতে যোগ দিচ্ছেন। আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীর আন্দোলন-সংগ্রামে কাজ করার আহ্বান জানাই।”

যোগদানকারী নেতাকর্মীরা বলেন, “আওয়ামী লীগে থেকে মানুষের জন্য কাজ করার সুযোগ পাইনি। বিএনপির আদর্শ ও শহীদ জিয়ার নীতিতে অনুপ্রাণিত হয়েই আমরা আজ এই দলে যোগ দিলাম।”

এই গণ-যোগদানের ফলে বরুড়ার রাজনৈতিক মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box
See also  বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরুড়ায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

১

বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ

২

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

৩

‘সরকারি অনুদান পেতে কাউকে পাঁচ টাকাও দেবেন না’—বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী

৪

বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ;প্রাইভেট-কোচিং নির্ভরতা ছাড়াই শ্রেণিকক্ষে সিলেবাস শেষ করার ঘোষণা

৫

নওয়াব ফয়েজুন্নেছা কলেজ হোস্টেল উদ্বোধন করলেন আবুল কালাম. এমপি

৬

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

৭

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

৮

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

৯

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

১০

স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

১১

মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

১২

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জগঠন শুনানি পেছাল

১৩

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

১৪

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

১৫

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

১৬

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

১৭

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

১৮

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

১৯

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

২০