১ অক্টোবর ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি

ডেস্ক নিউজ

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তাদের পায়ের তলায় আর মাটি নেই।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘আমরা চেয়েছিলাম আপনারা পাঁচ বছর ভালোভাবে দেশ পরিচালনা করুন। কিন্তু এখন বিএনপির যে অবস্থা, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পায়ের তলায় আর মাটি নেই। এ কারণে তারা এমন অস্বাভাবিক আচরণ শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘আজকে তারেক রহমানের হাতে দেশের নিয়ন্ত্রণ নেই। তার এমপি-মন্ত্রীরা সবাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন।’

ভেরিফিকেশন’-এর নামে শিক্ষার্থীদের বাদ দেওয়া এবং নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে ডাকসু ভিপি বলেন, বর্তমান প্রশাসন সংবিধানের ২৯ নম্বর ধারা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করছে।

তিনি বলেন, ‘আপনারা বলে দেন, সংবিধানের ২৯ নম্বর ধারায় যে ছাত্রদল, যুবদল, বিএনপির এমপি-মন্ত্রীদের সুপারিশ ছাড়া আর কারও চাকরি হবে না।’

বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট এবং সারা দেশে লোডশেডিংয়ের জন্যও সরকারের ‘সীমাহীন ব্যর্থতা ও অযোগ্যতাকে’ দায়ী করেন সাদিক কায়েম।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, বর্তমান সরকারের সময়ে বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় ‘ভেরিফিকেশনের’ মাধ্যমে দলীয়করণ করে বিরোধী মত দমনের চেষ্টা চলছে। পরীক্ষায় ও বিভাগে প্রথম স্থান অর্জন করেও শুধু রাজনৈতিক মতপার্থক্যের কারণে অনেক যোগ্য প্রার্থীকে গেজেটভুক্ত না করা প্রশাসনিক বৈষম্য।

চাকরির ক্ষেত্রে দলীয় পরিচয় বা অন্য কোনো বিষয়কে প্রাধান্য না দিয়ে মেধাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মেধার ওপর দলবাজি চাপানোর পরিণতি ভয়াবহ হতে পারে।’

Facebook Comments Box
See also  গত তিন মাসে কুমিল্লার বেসিক উন্নয়নকাজে আমরা যে অগ্রগতি এনেছি তা ৩০ বছরেও পারিনি - মনিরুল হক চৌধুরী এমপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোলসিম সিমেন্টের পৃষ্ঠপোষকতায় পাঠানপাড়া ফাইটিং ক্লাবের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১

আমি সীমারেখা মানি না

২

মানুষ হও

৩

বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

৪

সাহিত্য লোকসংস্কৃতির তিতাস নদী

৫

চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা, ‘কানা মোমিন’ আটক

৬

অদম্য তাসলিমার স্বপ্নপূরণ করলেন কুমিল্লার মানবিক এমপি মনিরুল হক চৌধুরী

৭

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৮

গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

৯

কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী

১০

কুমিল্লায় এমপির সুপারিশেও সেবা না দেওয়ার অভিযোগে বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

১১

ঠাকুরগাঁও উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

১৩

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

১৪

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

১৫

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

১৬

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

১৭

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

১৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

১৯

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২০