২৮ অগাস্ট ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গত তিন মাসে কুমিল্লার বেসিক উন্নয়নকাজে আমরা যে অগ্রগতি এনেছি তা ৩০ বছরেও পারিনি – মনিরুল হক চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার প্রতি আমরা কেউ সুবিচার করিনি। আমি বিনা দ্বিধায় এ কথা বলছি। কে আদি, অন্ত, ভেতরের বাইরের, কে হিন্দু মুসলিম সুযোগ পেয়েও আমরা কেউ কুমিল্লার জন্য যথেষ্ট কিছু করতে পারিনি দাবি করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন,
গত তিন মাসে কুমিল্লার বেসিক উন্নয়নকাজে আমরা যে অগ্রগতি এনেছি তা ৩০ বছরেও পারিনি। সারা সংসদে বলা হচ্ছে ‘মনির ভাই সব নিয়ে গেছে।’ এই আওয়াজ কে তুলেছে, কীভাবে তুলেছে, আমি জানি না। কিন্তু আমি বলতে চাই, কুমিল্লার মৌলিক উন্নয়নকাজে আমি হাত দিয়েছি।

বৃহস্পতিবার রাতে কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য আমি তিন বছর চেষ্টা করেছি। আল্লাহর রহমতে জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হওয়ার পর দ্রুতই আমরা উন্নয়ন কর্তৃপক্ষ পেয়েছি। মাত্র তিন মাসের মধ্যে ওয়াসাও পেয়েছি। এখন শুধু এমডি নিয়োগ বাকি, আশা করি খুব শিগগিরই সেটিও হবে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প হিসেবে নতুন মহাসড়ক নির্মাণের পরিকল্পনাও এখন আর শুধু স্বপ্ন নয়, এটি অনেকটা এগিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় মন্ত্রণালয়ের লোকজন আসছেন। বিকল্প মহাসড়কটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে কুমিল্লার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এর পাশাপাশি ঢাকা-কুমিল্লা রেলপথের কাজও বাস্তবায়নের পথে। এরই মধ্যে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা দিয়েছেন। অচিরেই এর কাজ শুরু হবে।

তিনি আরো বলেন, চালু হচ্ছে কুমিল্লা বিমানবন্দর। একই সঙ্গে কুমিল্লার সীমানা প্রায় ৩০০ বর্গকিলোমিটার বাড়ছে। সবকিছু মিলিয়ে কুমিল্লা হবে ‘ওয়ান অব দ্য বেস্ট সিটি’। তবে এই কুমিল্লা গড়ে তোলার দায়িত্ব শুধু একজনের নয় আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা আরও এগিয়ে যাবে।

See also  দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য: প্রধানমন্ত্রী

এসময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান উদবাতুল বারি আবুকে ফুল দিয়ে ফুলেল অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সারোয়ার জাহান দোলন, জেলা বিএনপি নেতা মুজাহিদ চৌধুরী, মাহাবুবুল আলম চপল,সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক এডঃ আকতার হোসেন, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, জেলা তাতীদল সভাপতি জি এস কামাল, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটার, মহানগর বিএনপির সহপ্রচার সম্পাদক ফরিদ আলি,১১ নং ওয়াড বিএনপির সভাপতি জহির, যুবদল নেতা ইউসুফ, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ভিপি নজরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০