২ অক্টোবর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা, ‘কানা মোমিন’ আটক

মাহফুজ বাবু; কুমিল্লা

কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে ‘কানা মোমিন’ নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চাঁদা না পেয়ে ভবনের রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১১। এ সময় নির্মাণসামগ্রী পরিবহনের জন্য আনা একটি ট্রাকও জব্দ করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১-এর সিপিসি-২-এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরপাড়ার একটি নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পাওয়ায় জোরপূর্বক নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোমিন আহমেদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে নির্মাণসামগ্রী বহনের জন্য আনা ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার মোমিন নগরের দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার প্রয়াত নান্নু ভূঁইয়ার ছেলে। এসআরবি-১১ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত পাঁচটির বেশি মামলার তথ্য পাওয়া গেছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন। তার কয়েকজন সহযোগী ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশি অস্ত্র নিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

Facebook Comments Box
See also  লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোলসিম সিমেন্টের পৃষ্ঠপোষকতায় পাঠানপাড়া ফাইটিং ক্লাবের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১

আমি সীমারেখা মানি না

২

মানুষ হও

৩

বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

৪

সাহিত্য লোকসংস্কৃতির তিতাস নদী

৫

চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা, ‘কানা মোমিন’ আটক

৬

অদম্য তাসলিমার স্বপ্নপূরণ করলেন কুমিল্লার মানবিক এমপি মনিরুল হক চৌধুরী

৭

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৮

গোগা সীমান্ত এলাকায় ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

৯

কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী

১০

কুমিল্লায় এমপির সুপারিশেও সেবা না দেওয়ার অভিযোগে বিদ্যুৎ কর্মকর্তা বরখাস্ত

১১

ঠাকুরগাঁও উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

১৩

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

১৪

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

১৫

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

১৬

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

১৭

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

১৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

১৯

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২০