২ অক্টোবর ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোলসিম সিমেন্টের পৃষ্ঠপোষকতায় পাঠানপাড়া ফাইটিং ক্লাবের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পাঠানপাড়া ফাইটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হোলসিম সিমেন্ট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চরম উত্তেজনাপূর্ণ ফাইনালে স্বাগতিক পাঠানপাড়া ফাইটিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তেলীগ্রাম একাদশ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় পাঠানপাড়া স্থানীয় মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর পর থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে বেশ জমজমাট হয়ে ওঠে দু’পক্ষের লড়াই। খেলার প্রথমার্ধে পাঠানপাড়া ফাইটিং ক্লাবের স্ট্রাইকার নাসিম এক চমৎকার গোলে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে তেলীগ্রাম একাদশ। পাঠানপাড়ার রক্ষণভাগ ও গোলরক্ষকের দারুণ প্রতিরোধ সত্ত্বেও খেলার শেষভাগে এসে সমতাসূচক (১-১) গোলটি আদায় করে নেয় তেলীগ্রাম।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকারে। সেখানেও ৩-৩ সমতায় লড়াই গড়ায় সাডেন ডেথে। শেষ পর্যন্ত তেলীগ্রাম একাদশের গোলরক্ষক আলী নেওয়াজ তানিমের অসাধারণ সেভ ও সফল শটে জয় নিশ্চিত করে শিরোপা তুলে নেয় তেলীগ্রাম একাদশ।

খেলায় কাজী মো. হোসাইন প্রধান রেফারির দায়িত্ব পালন করেন। উভয় দলের অসামান্য ক্রীড়ানৈপুণ্য এবং বিশেষ করে গোলরক্ষকদের পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোলসিম সিমেন্ট কুমিল্লার ম্যানেজার কাজী মো. জাকীর হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জামাল হোসেন লিটন ভূঁইয়া, কাজী মো. কাশেম, কাজী মো. জসিম উদ্দিন ও নুর আলম।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ক্রীড়াচর্চার পরিবেশ বজায় রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা।

See also  বেনাপোল সীমান্তে ও আমড়াখালি চেকপোস্টে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই গাছ কাটার অভিযোগ

১

খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি

২

ভূল্লীতে জুট মিলের নোংরা পানিতে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত

৩

পীরগঞ্জে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতার উন্নয়নে অলিম্পিয়াড অনুষ্ঠিত

৪

বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৫

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়

৬

‘অনিয়ম-দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’

৭

ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে – কৃষিমন্ত্রী

৮

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

১০

রাজনীতি হতে হবে দেশের পক্ষে, দলের পক্ষে নয়!

১১

কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

১২

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

১৩

বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ

১৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

১৫

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

১৬

স্থানীয় নির্বাচনে পেশিশক্তি ও টাকার খেলা হলে প্রতিরোধ গড়বো: পাটওয়ারী

১৭

মুক্তিযোদ্ধাদের মৃ তদেহ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

১৮

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃ ত্যু

১৯

যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে কক্সবাজারে, যেভাবে ধরা পড়লেন

২০