১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

ডেস্ক নিউজ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না, তারেক রহমানও নেবেন না।

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন চাইলে নির্বাচন গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়েও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারেন, এ জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা করবে।

আমি প্রধানমন্ত্রীর পক্ষে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। আমি আপনাদের সঙ্গে আলোচনা করে আস্তে আস্তে দেখি যে কতটুকু উন্নয়ন করলে আপনাদের সন্তুষ্ট করা যায়।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা এখান থেকে যাদের নির্বাচিত করেন, তারা কখনোই সরকার গঠন করতে পারবেন না। আপনাদের নির্বাচিত প্রতিনিধিরা যদি সরকার গঠন করতে না পারেন, স্বাভাবিকভাবে সে এলাকা তো একটু অবহেলিত থাকবেই।

মীর শাহে আলম বলেন, এ বিষয়টা মাথায় রেখেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে আমাদের নির্বাচিত এমপি থাক বা না থাক, প্রতিটি জেলা যাতে সুষম উন্নয়নের আওতায় আসে, সে জন্য প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট থেকে ৩০ জন মন্ত্রীকে ৬৪ জেলার দায়িত্ব দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর পক্ষে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। আমি আপনাদের সঙ্গে আলোচনা করে আস্তে আস্তে দেখি যে কতটুকু উন্নয়ন করলে আপনাদের সন্তুষ্ট করা যায়।

পরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও জেলা সমন্বয় কমিটির পৃথক দুটি সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।

Facebook Comments Box
See also  সরকার ফ্যাসিজমের দিকেই এগিয়ে যাচ্ছে : জামায়াত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১

বিরামপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

২

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

৩

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৪

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

৫

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

৬

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

৭

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

৮

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

“সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়”-মনিরুল হক চৌধুরী এমপি

১০

আগারগাঁওয়ে খেলতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ ত্যু

১১

রাউজানে গো লাগুলিতে ১২ পুলিশ আহত, অস্ত্রসহ স ন্ত্রাসী গ্রেফতার

১২

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

১৪

দক্ষ জনশক্তি অভিবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

১৫

স্বামী বাসায় ফিরে দরজা ভেঙে পেলেন স্ত্রীর ম রদেহ

১৬

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

১৭

সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার

১৮

বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি

১৯

‘বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত’

২০