২ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ  
দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে এবং হিউম্যান এ্যাপিল বাংলাদেশ এর সহযোগিতায় নির্মিত মসজিদের উদ্বোধন হয়েছে।
২ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের জয়ন্তীয়া ব্রীজ সংলগ্ন পশ্চিম প্রান্তে দারুস সুন্নাহ ফজলুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় সংযুক্ত আরব আমিরাতের “বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট” এর অর্থায়নে ও “হিউম্যান এ্যাপিল বাংলাদেশ” এর সহযোগিতায় নির্মিত মসজিদটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের “বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট” এর চেয়ারম্যান কর্ণেল শেইখ আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ আল মুতাওয়া (হাফিযাহুল্লাহ) ও “হিউম্যান এ্যাপিল বাংলাদেশ” এর চেয়ারম্যান ড. নূর মোহাম্মদ।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ আলমুতাওয়া, হেলাল সালেহ মুহাম্মাদ আলমমুতুওয়া আলহারতী, মুহাম্মদ হানিম মুহাম্মাদ গ্রাইবান আলমহেরি দারবিশ সালেহ মুহাম্মাদ আলমুতুওয়া, সালেহ দরবেশ মুহাম্মদ, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি সংযুক্ত আরব আমিরাতের বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ও হিউম্যান এ্যাপিল বাংলাদেশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের অতিথিরা খুতবা ও নামাজ পরিচালনা করেন। প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ও মুসুল্লিরা মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
উদ্বোধনের শুরুতে মাদ্রাসার মুহতামিম মোঃ শাজাহান আলী জানায়, ২০২০ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে মহিলা ও পুরুষ ৩২০ জন ছাত্র/ছাত্রী শিক্ষা গ্রহণ করে। বর্তমানে মাদ্রাসাটিতে ৮৭ জন মেয়ে ও ৭৫ জন ছেলে শিক্ষার্থী আবাসিকে অবস্থান করে।
Facebook Comments Box
See also  দেবিদ্বারে ছাত্র দিয়ে খাতা দেখানোর অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জন গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই গাছ কাটার অভিযোগ

১

খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি

২

ভূল্লীতে জুট মিলের নোংরা পানিতে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত

৩

পীরগঞ্জে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতার উন্নয়নে অলিম্পিয়াড অনুষ্ঠিত

৪

বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৫

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়

৬

‘অনিয়ম-দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’

৭

ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে – কৃষিমন্ত্রী

৮

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

১০

রাজনীতি হতে হবে দেশের পক্ষে, দলের পক্ষে নয়!

১১

কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

১২

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

১৩

বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ

১৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

১৫

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

১৬

স্থানীয় নির্বাচনে পেশিশক্তি ও টাকার খেলা হলে প্রতিরোধ গড়বো: পাটওয়ারী

১৭

মুক্তিযোদ্ধাদের মৃ তদেহ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

১৮

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃ ত্যু

১৯

যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে কক্সবাজারে, যেভাবে ধরা পড়লেন

২০