৩ অক্টোবর ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্থানীয় নির্বাচনে পেশিশক্তি ও টাকার খেলা হলে প্রতিরোধ গড়বো: পাটওয়ারী

ডেস্ক নিউজ

আগামী স্থানীয় নির্বাচনে চাঁদাবাজি, সন্ত্রাস ও টাকার খেলা হলে ফের গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, আগামীর স্থানীয় নির্বাচনে যদি চাঁদাবাজির টাকায়, সন্ত্রাসীর টাকায়, দুর্নীতির টাকায় যদি মাসল পাওয়ার এবং টাকার খেলার শক্তি আপনারা দেখাইতে আসেন, তাহলে দেশে গণঅভ্যুত্থানের যেসব শক্তি রয়েছে ঐক্যবদ্ধ হয়ে আবার আপনাদের টুপি চেপে ধরতে আমরা বাধ্য হবো।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্থানীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন আমরা অতি দ্রুত দিয়ে দেব। স্থানীয় যিনি প্রতিমন্ত্রী, মীর শাহ আলম বলেন, কিছুই জানি না। নির্বাচন কমিশন বলে, রাজা-বাদশা আপনি যা বলেছেন, তাই শিরোধার্য। পরবর্তীতে আবার মিটিং ডাকছে। মিটিং হয়, দিন যায়, রাত আসে কোনো সমাধান হয় না।’

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, আমরা অনেক কষ্ট-সাধনা করে এই বৈপ্লবিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করেছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে। আপনারা বলেছিলেন, আগে নির্বাচন দেন, তাহলে বাংলাদেশে সংস্কার হয়ে যাবে।

নির্বাচনের পরও চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ হয়নি দাবি করে তিনি বলেন, যদি নির্বাচন দেন, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি নির্বাচন দেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। নির্বাচন হয়ে গেল। চাঁদাবাজি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, দুর্নীতি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, সন্ত্রাস বেড়েই চলছে। এখন আমরা প্রশ্ন রাখতে চাই, এগুলো কারা করে?

আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। দেশের এই স্থানীয় নির্বাচনে যদি কোনো ধরনের পেশিশক্তির খেলা হয়, টাকার খেলা হয়, সন্ত্রাসী খেলা হয়, তাহলে সেই লড়াই ইনশা আল্লাহ দেশের যারা জনতা, তারাই জিতবে। বিএনপি জিতবে না।

See also  স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ

তিনি বলেন, ‘তারা আমাদের ভয় দেখায়। আমরা ছোট হতে পারি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না। আগামী স্থানীয় নির্বাচন কেন্দ্র করে টাকার খেলা, পেশিশক্তি ও সন্ত্রাসের রাজনীতি হলে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ

১

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

২

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

৩

স্থানীয় নির্বাচনে পেশিশক্তি ও টাকার খেলা হলে প্রতিরোধ গড়বো: পাটওয়ারী

৪

মুক্তিযোদ্ধাদের মৃ তদেহ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

৫

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃ ত্যু

৬

যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে কক্সবাজারে, যেভাবে ধরা পড়লেন

৭

২২০০ টাকা থেকে রফাদফা ৭০০, অনলাইনে এলে এমন অনিয়ম কমবে: আইনমন্ত্রী

৮

এনসিটি ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি

৯

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৪ সদস্য গ্রেফতার

১০

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৩২৬

১১

রাওয়া বইমেলা শুরু ৮ অক্টোবর, থাকছে ৫৫ স্টল

১২

‘আমরা বাজে ক্রিকেট খেলেছি’, লিটনের স্বীকারোক্তি

১৩

হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

১৫

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান

১৬

ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের কঠোর সতর্কবার্তা

১৭

ঢাকার সাব-রেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

১৮

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১৯

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে একবার ভাবুন

২০