২০ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

জেলা প্রতিনিধি

বরিশাল-৩ এর প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে আর্থিক সহায়তা চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজ থেকে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে এ সহায়তা চান তিনি।

ভিডিও বার্তায় ফুয়াদ বলেন, আমার বরিশাল-৩ আসনে ছয় শতাধিক মসজিদ, মাদরাসা, এতিমখানা রয়েছে। আমরা চাইছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে রমজান উপলক্ষে ন্যূনতম কিছু সহযোগিতা করতে। পাঁচটা বড় নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে রমজান মাসের ইফতারের খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতা।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, রমজান মুবারক। আসন্ন মাহে রমজানে ইফতারের জন্য আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন।

ব্যারিস্টার ফুয়াদ তার ভিডিওতে আরও বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত।

আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি। ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার, ইনসাফ ও আজাদীর লড়াইটা চালিয়ে যাই।

এর আগেও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী তহবিলে সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। তখন ৩৯ লাখ টাকার বেশি অনুদান পেয়েছিলেন বলে পরে পোস্টে করে জানিয়েছিলেন তিনি।

Facebook Comments Box
See also  কুমিল্লার জয়জয়কার: মন্ত্রিসভায় ঠাঁই পেলেন তিন নেতা, জেলাজুড়ে উৎসবের আমেজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাওরকোটে সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

চার প্রাণের বিদায়ে কাঁদছে বিরামপুর—একসাথে জানাজায় আবেগঘন দৃশ্য

শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা

কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল

দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য: প্রধানমন্ত্রী

বর্ষ বরণ ১৪৩৩ উপলক্ষে লালমাই রোটারী ক্লাবের উদ্যোগে নানাহ আয়োজন

ফুল বিঝু উৎসবে মেতেছেন কুমিল্লায় অবস্থানরত আদিবাসী সম্প্রদায়

দাউদকান্দিতে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালন

ঠাকুরগাঁওয়ে বর্ষবরণ উৎসবে মেতে উঠলো শহর শোভাযাত্রা, প্রভাতী সুর ও সাংস্কৃতিক আয়োজনে আনন্দের মহোৎসব

১০

লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন

১১

জীবিকার পথে বেরিয়ে আর ফেরা হলো না — সাতটি পরিবারের স্বপ্ন ভেঙে শোকে স্তব্ধ পুরো গ্রাম

১২

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তার হাত বাড়াল বিরামপুর উপজেলা প্রশাসন

১৩

চৌদ্দগ্রাম মডেল থানার বিদায়ী ওসি কাওসারকে সংবর্ধনা

১৪

দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় এনসিপি নেতা মেহেদী হাসান তানজিম কারাগারে

১৫

অর্থ আত্মসাত মামলায় ওয়ারেন্টভুক্ত ইউসিএল গ্রুপের এমডি জহির গ্রেফতার

১৬

চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুল ছাত্র নিহত, আহত ১

১৭

চৌদ্দগ্রাম থানার নতুন ওসি মুহাম্মদ আরিফ হোসাইন

১৮

যৌতুক মামলায় পাথরঘাটার প্রধান শিক্ষক কারাগারে, দুর্নীতির অভিযোগে তোলপাড়

১৯

নিয়োগ আছে, কর্মকর্তা নেই: রাঙ্গাবালী হিসাবরক্ষন অফিসে মিললো অনুপস্থিতির চিত্র

২০