১২ জুলাই ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে ছাত্র দিয়ে খাতা দেখানোর অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জন গ্রেফতার

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এসএসি পরীক্ষার খাতা ছাত্র দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট ভিডিও ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। রবিবার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একজন পরীক্ষক নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে তার ছাত্রকে দিয়ে খাতা দেখানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এসএসসি ২০২৬ সালের সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে তার ছাত্রকে দিয়ে মূল্যায়ন করান।

শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ওই ছাত্রের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এর ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে শনিবার রাতেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রাম মডেল থানার বিদায়ী ওসি কাওসারকে সংবর্ধনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০