৬ অগাস্ট ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযান: ১ লাখ ৯৪ হাজার পিস বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজা জব্দ

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার বুড়িচং ও কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ ৯৪ হাজার পিস চোরাচালানকৃত বিদেশি সিগারেট এবং ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

র‌্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ময়নামতি সাহেববাজার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ ৯৪ হাজার পিস বিদেশি সিগারেট এবং সেগুলো পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে একই দিন সকাল ১০টার দিকে কোতয়ালী মডেল থানার দুর্গাপুর পূর্বপাড়া এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালায় র‌্যাব। অভিযানে মো. বিল্লাল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি কোতয়ালী মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকৃত আসামি বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।”

তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে র‌্যাবের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Facebook Comments Box
See also  বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা

১

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

২

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

৩

সারাদেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৪

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

৫

পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের দাফন

৬

জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম

৭

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

৮

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

৯

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১০

পরিবারের হাল ধরেছিলেন ১৮ বছরেই, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফয়সালের

১১

ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

১৩

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান

১৪

‘পলকের নির্দেশেই পাবলিক ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়েছিল’

১৫

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

১৬

আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

১৮

খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯

বন্ধ হোক নতুন টাকা বেচা-কেনা

২০