১৫ অগাস্ট ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্রোপচার হয় না মেহেরপুরের কোনো সরকারি হাসপাতালে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, মেহেরপুর

দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থাকায় জেলাজুড়ে তালাবদ্ধ হয়ে পড়ে আছে একাধিক হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি)। এতে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে তাদের। সেখানে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ।

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং মুজিবনগর ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (৫০ শয্যা) চিত্র এটি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ জুন অ্যানেস্থেসিওলজিস্ট মেহেদি হাসান বদলি হয়ে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে চলে যান। একই দিন এ এম রকিবুর রহমান নামের এক চিকিৎসককে মেহেরপুর জেনারেল হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে পদায়ন করা হয়। তবে তিনি হাসপাতালে যোগদান না করে ঢাকায় অবস্থান করছেন।

জানতে চাইলে এ এম রকিবুর রহমান জানান, তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পদায়ন করার পর স্বাস্থ্য বিভাগ সেটি বাতিল করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের নির্দেশ দিয়েছে।

‘ বাম পায়ের গোড়ালিতে ফোঁড়া হয়েছে। এই বয়সে কী যে কষ্ট করছি! হাসপাতালে নাকি ডাক্তার নেই, তাই এখানে পড়ে আছি।’

এর ফলে অ্যানেস্থেসিওলজিস্টের পদটি পুরোপুরি শূন্য হয়ে পড়ে। শুধু তা-ই নয়, হাসপাতালটিতে ছয় মাস ধরে অর্থোপেডিকস, মেডিসিন, কার্ডিওলজি এবং চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পদও শূন্য রয়েছে। অনুমোদিত ৪২টি পদের মধ্যে ২২টি পদই দীর্ঘদিন ধরে শূন্য।

জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ জানায়, স্বাভাবিক সময়ে এখানে প্রতি মাসে গড়ে ৩০ থেকে ৩৫ জন গাইনি, ৪০ থেকে ৪৫ জন সার্জারি এবং ৩৫ জনের মতো অর্থোপেডিক রোগীর অস্ত্রোপচার করা হতো। দীর্ঘদিন অস্ত্রোপচার বন্ধ থাকায় বিশেষ করে প্রসূতি ও জটিল গাইনি রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে মাতৃমৃত্যু ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

See also  বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

মেহেরপুর সদর উপজেলার মোনাখালী গ্রামের ষাটোর্ধ্ব রাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। সম্প্রতি মাঠে কাজ করার সময় তার ডান পায়ে কাঁটার মতো কিছু ঢুকে যায়। পরে সেখানে ফোঁড়া হলে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। গত তিন দিন ধরে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

আরেক রোগী আলেয়া বেগম বলেন, বাম পায়ের গোড়ালিতে ফোঁড়া হয়েছে। এই বয়সে কী যে কষ্ট করছি! হাসপাতালে নাকি ডাক্তার নেই, তাই এখানে পড়ে আছি।

‘হাসপাতালে অস্ত্রোপচারের চিকিৎসক না থাকায় ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ খেয়েও যন্ত্রণা কমছে না। ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচার করাতে ১২ থেকে ১৪ হাজার টাকা লাগবে, যা জোগাড় করা তার পক্ষে অসম্ভব।’

একই ভোগান্তিতে পড়েছেন অন্য রোগীরাও। গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের কৃষক হেলাল উদ্দিন জানান, গত ২৮ জুলাই তার স্ত্রী চম্পা খাতুনের তীব্র পেটব্যথা শুরু হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার প্রয়োজন।

হেলাল উদ্দিন বলেন, হাসপাতালে অস্ত্রোপচারের চিকিৎসক না থাকায় ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ খেয়েও যন্ত্রণা কমছে না। ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচার করাতে ১২ থেকে ১৪ হাজার টাকা লাগবে, যা জোগাড় করা তার পক্ষে অসম্ভব।

অন্যদিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের আম্বিয়া খাতুন ১১ দিন ধরে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছেন। মুজিবনগর থেকে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলেও সেখানে অস্ত্রোপচার বন্ধ থাকায় বাধ্য হয়ে আবারো ফিরে যান তিনি। জেলার বাইরে বা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার আর্থিক সামর্থ্য না থাকায় হাসপাতালেই কাটছে তার দিন।

স্থানীয়ভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা থেকে সপ্তাহে এক-দুই দিন প্রেষণে (ডেপুটেশনে) অ্যানেস্থেসিওলজিস্ট এনে জরুরি সিজারিয়ান বা গুরুতর অস্ত্রোপচার চালুর কোনো উদ্যোগও দেখা যায়নি। এমনকি স্পাইনাল বা লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ছোটখাটো অস্ত্রোপচার করার সুযোগ থাকলেও অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় তাও বন্ধ রয়েছে।

See also  পাথরঘাটায় সাবেক এমপির ওপর হামলার প্রতিবাদে থানায় বিক্ষোভ

সেবা বন্ধ থাকায় হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদেরও। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট সুরাইয়া শারমিন জানান, অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় বাধ্য হয়ে জরুরি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে হচ্ছে।

‘৯ হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়েছে। অথচ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা করা গেলে এত টাকা খরচ হতো না।’

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রেষণে অ্যানেস্থেসিওলজিস্ট আনার ব্যাপারে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, সেখানে মাত্র একজন অ্যানেস্থেসিওলজিস্ট কর্মরত থাকায় অন্যত্র পাঠানো সম্ভব হচ্ছে না।

বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজন এমন রোগীদের কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

মেহেরপুর পৌর শহরের বাসিন্দা আজিজুল ইসলাম ও গাংনী উপজেলার বিপুল শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের স্বজনরা জানান, ৯ হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়েছে। অথচ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা করা গেলে এত টাকা খরচ হতো না।

এদিকে অস্ত্রোপচার সেবা বন্ধ থাকায় হাসপাতাল এলাকায় গড়ে ওঠা বেসরকারি ক্লিনিকগুলোতে সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচারের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা জামিদুল ইসলামের স্ত্রী অন্তঃসত্ত্বা। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে আনা হলে অস্ত্রোপচার বন্ধ থাকায় সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। হাসপাতালেই উপস্থিত ছিলেন সজিব নামের এক যুবক। দ্রুত চিকিৎসা দেওয়ার কথা বলে তিনি রোগীকে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে ১৬ হাজার টাকা খরচ করে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়।

জামিদুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসা পাওয়া গেলে এত টাকা খরচ হতো না। আমি দিনমজুর। ওই টাকা জোগাড় করতে একজনের কাছ থেকে কর্জ নিতে হয়েছে।

See also  এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় অপারেশন থিয়েটার চালু রাখা সম্ভব হচ্ছে না।

পীরগঞ্জ হাসপাতাল / হাসপাতালে স্যালাইন-ভ্যাকসিন সংকটে নাকাল রোগীরা
মেহেরপুরের সিভিল সার্জন এ কে এম আবু সাঈদ বলেন, দীর্ঘদিন অ্যানেস্থেসিওলজিস্টের পদ শূন্য থাকায় সেবাদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত সংকট সমাধানের জন্য একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে অধিদপ্তর থেকে এখনো নতুন কোনো পদায়ন বা বিকল্প ব্যবস্থার নির্দেশ পাওয়া যায়নি।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যে চিকিৎসককে ওই হাসপাতালে পদায়ন করা হয়েছিল, তিনি বিশেষ কারণে ঢাকায় বদলি হয়েছেন। আগামী সপ্তাহে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করে শূন্য পদগুলোতে চিকিৎসক পদায়নের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

  সন্তানের  জিপিএ -5  অর্জনে দেশবাসীর কাছে  দোয়া কামনা করেছেন “এমপি মোশারফ হোসেন

১

সিনিয়র হিসেবে আমার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল: শান্ত

২

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, তথ্য-অর্থ লেনদেনে সতর্ক করলো কর্তৃপক্ষবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৩

‘আমি একা ভালো ফল করে কী করব, বন্ধুরাও ভালো করুক’

৪

সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা

৫

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেননি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে

৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

৭

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

৮

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১০

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১১

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১২

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

১৩

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

১৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

১৭

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৯

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

২০