৯ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় সাবেক এমপির ওপর হামলার প্রতিবাদে থানায় বিক্ষোভ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটায় বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার হিরোর ওপর হামলার প্রতিবাদে পাথরঘাটা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার প্রধান সড়কে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই শত শত মানুষ থানার সামনে জড়ো হয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।

গোলাম সারওয়ার হিরো জানান, দুপুরে খাবার শেষে হাতঘড়ি মেরামতের জন্য বাড়ি থেকে বের হলে বাড়ির সামনের মেইন সড়কে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজন তাকে মারধর করে। তিনি একজনের নাম মো. রানাকে শনাক্ত করতে পেরেছেন বলে জানান।

তার স্ত্রী ও কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর আফরোজা হ্যাপি অভিযোগ করেন, বাজারে যাওয়ার পথে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

হামলার খবর পেয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীসহ জেলা পর্যায়ের নেতারা আহতের খোঁজখবর নেন এবং ঘটনার নিন্দা জানান। জেলা জামায়াতের সাবেক আমির আবু জাফর মো. ছালেহ বলেন, একজন বর্ষীয়ান রাজনীতিবিদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

পরে জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা থানা প্রাঙ্গণ ত্যাগ করেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও দলটির এক নেতা হামলার নিন্দা জানান।

Facebook Comments Box
See also  জামালপুরে ৫ আসনে বিএনপির বিজয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০