নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেকৃবির রেজিস্ট্রার পদে রুটিন দায়িত্বে নজরুল ইসলাম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অতিরিক্ত রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম ছুটিতে যাওয়ায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

সোমবার (২৬ মে) শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ-এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

অফিস আদেশক্রমে, ‘এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের অনুকূলে পবিত্র হজ পালনের নিমিত্ত সৌদি আরব গমনের উদ্দেশ্যে ২৭ মে থেকে ২৮ জুন পর্যন্ত মোট ৩৩ দিন অথবা প্রকৃত ভ্রমণের তারিখ থেকে ৩৩ দিন পূর্ণগড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়েছে। তার ছুটিকালীন রেজিস্ট্রার কার্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম রুটিন দায়িত্ব পালন করবেন।’

 

 

জানা যায়, মো. নজরুল ইসলাম ২০০৬ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৮৭ সালে রাজশাহী কলেজে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। এ সময় তিনি স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন।

 

 

এরপর ১৯৯৪ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সদস্যদের সর্বাধিক ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯৫ সাল পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালের ৬ নভেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হয়ে ১৯৯৮ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম অভিমুখী লংমার্চে অংশগ্রহণ করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। জুলুম-নির্যাতনের শিকার হয়েও জাতীয়তাবাদী লড়াই থেকে পিছু না হটে বরং ১৯৯৯ সালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

মো. নজরুল ইসলাম ছাত্রজীবন শেষ করে পেশাজীবী রাজনীতিতেও জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন। তিনি ২০০২ সালে কৃষিবিদ ইনস্টিটিউশনের ঢাকা মহানগর শাখার ক্রীড়া সম্পাদক পদে জাতীয়তাবাদী কৃষিবিদদের পক্ষ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন।

See also  তিন নদী পরিষদের ৬ষ্ঠ দিনে ভৈরবী সংগীতাঙ্গন

এরপর ২০২২ সালের ১৮ জানুয়ারি জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ওই দায়িত্ব গ্রহণ করার ফলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের একান্ত সচিবের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

নজরুল ইসলাম বলেন, ছাত্র রাজনীতি ও পেশাজীবী রাজনীতিতে আমি সর্বদা জাতীয়তাবাদী আদর্শ সমুন্নত রাখার চেষ্টা করেছি। এমনকি যখন আওয়ামী দুঃশাসনে অনেকেই ভীত-সন্ত্রস্ত হয়ে জাতীয়তাবাদী রাজনীতি থেকে পিছপা হয়েছে, তখন ২০২২ সালে আমি জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন

কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি। ফলস্বরূপ আমাকে উপাচার্যের একান্ত সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, ‘আমাকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি আমার সততা, দক্ষতা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করব।’

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে মো. নজরুল ইসলামকে নিয়োগ দেওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের সবাই উচ্ছ্বসিত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০