১৭ অক্টোবর ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

ডেস্ক নিউজ

মদিনাগামী ফ্লাইটের জন্য পরিবারের অন্য সদস্যরা অপেক্ষা করছিলেন। এ সময় জুস কিনতে বড় ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিলেন ভারতের হায়দরাবাদের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ আলি। বিমানবন্দর থেকে মাত্র কয়েকশ মিটার দূরে থাকতেই হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ওই স্থানে।

এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। ইউসুফ আলির অবস্থা ছিল সংকটাপন্ন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।এ বিষয়ে ইউসুফের চাচাতো ভাই ও প্রতিবেশী মোহাম্মদ আকবর হাশমি বলেন, ‘ইউসুফ মারা গেছেন। তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিনেই তিনি মারা যান।’

এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতির ওই হামলায় নিহত ১৩ জনের একজন ছিলেন ইউসুফ। পাশাপাশি এসময় আরও ৩০০ জন আহত হন।

ইউসুফ একজন তথ্যপ্রযুক্তি প্রকৌশলী ছিলেন। তিনি সৌদি আরব ও ভারতে কাজ করতেন। এবার দেশে ফিরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, পরবর্তী সফরে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে যাবেন। সেই পরিকল্পনা অনুযায়ী, ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন ইউসুফ, তার স্ত্রী, দুই ছেলে, মেয়ে ও এক খালা। পরিবারের সবাইকে নিয়ে এটিই ছিল তাদের প্রথম ওমরাহ। প্রকৌশল বিষয়ে পড়ার জন্য বড় ছেলে ভর্তি পরীক্ষায় সফল হওয়ায় উদযাপন হিসেবেও এই সফরের পরিকল্পনা করা হয়েছিল।

বড় ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পর ওমরাহর পরিকল্পনা করা হয়েছিল জানিয়ে হাশমি বলেন, ‘এটি ছিল সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়।’জানা যায়, ইউসুফের দুই ছেলে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ে ও খালা তুলনামূলক কম আহত হয়েছিলেন। তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

পরিবারের একমাত্র সদস্য হিসেবে ইউসুফের স্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। হাশমি বলেন, ‘তিনি স্থিতিশীল আছেন এবং হাসপাতালে শিশুদের দেখাশোনা করছেন।’

See also  হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান

তিনি উল্লেখ করেন, বড় ছেলের দুই হাঁটুর ক্যাপ প্রতিস্থাপন করা হয়েছে। পেটে অস্ত্রোপচারও করতে হয়েছে। ভাঙা কাচ পেটের ভেতরে ঢুকে যকৃৎ স্পর্শ করেছিল। তাই তাকে আরও তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। এরই মধ্যে তাকে ও তার ভাইবোনদের বাবার মৃত্যুর খবর জানানো হয়েছে।

তিনি জানান, পুরো পরিবার কী ধরনের মানসিক আঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় বর্ণনা করতে পারব না… তারা সবকিছু হারিয়েছে।

সৌদি আরবে হুথির এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হাশমি বলেন, ‘হুথির সৌদি আরবে এই হামলা ভুল; পুরোপুরি ভুল। বেসামরিক বিমানবন্দর, শপিংমল- এসব স্থানকে লক্ষ্যবস্তু করার কোনো যৌক্তিকতাই থাকতে পারে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুপটুপ রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিজ ও তার পরিবারের ৬ জন নি হত

১

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

২

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

৩

সাড়ে চার ঘণ্টায় ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, আজিমপুরে অপরিচ্ছন্নতায় অসন্তোষ

৪

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: কৃষিমন্ত্রী ইয়াছিন

৫

পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

৬

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

৭

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

৮

দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

৯

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

১০

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

১১

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

১২

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

১৩

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

১৫

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

১৬

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৮১

১৭

মহাখালীতে পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

১৮

চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

১৯

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

২০