১৭ অক্টোবর ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

ডেস্ক নিউজ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন গোলাম পরওয়ার। রিসোর্টটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি, আহত এবং কয়েকজন নিখোঁজ থাকার ঘটনাকে মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সাতজনের মৃত্যু(মৃতের সংখ্যা বেড়ে ১০) ও আরও বেশ কয়েকজনের নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।’

পর্যটনকেন্দ্র কক্সবাজারে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রিসোর্টগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি বলেন ‘পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘শনিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে আনা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব দায়িত্বশীল সংস্থাকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে পর্যটন নগরী কক্সবাজারে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিসোর্টগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা জরুরি। এজন্য সরকারের পক্ষ থেকে সব রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থাসহ সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদন্ত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো পর্যটক কিংবা নাগরিককে আর ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে না হয়।’

Facebook Comments Box
See also  অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: কৃষিমন্ত্রী ইয়াছিন

১

পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

২

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

৩

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

৪

দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

৫

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

৬

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

৭

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

৮

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

৯

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

১১

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

১২

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৮১

১৩

মহাখালীতে পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

১৪

চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

১৫

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

১৬

ভিসার মেয়াদের বাইরে যুক্তরাষ্ট্রে থাকলে হতে পারে মামলা: দূতাবাস

১৭

খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন

১৮

‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’

১৯

হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

২০