১৭ অক্টোবর ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

ডেস্ক নিউজ

সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ মনে করেন, জনগণের রায়কে উপেক্ষা করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ধীরগতি ও ক্ষমতাসীন দলের অনীহা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

ড. আলী রীয়াজের ভাষ্য, গণভোটে নাগরিকেরা রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সেই রায় উপেক্ষা করে কিংবা সনদের অঙ্গীকার পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্র সংস্কারের জন্য সংবিধানের খণ্ডিত সংশোধনের পরিবর্তে সামগ্রিক কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার দলিল নয়, এটি একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও নাগরিক অধিকার সুরক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, বিচার বিভাগের স্বাতন্ত্র্য এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায়নি। এসব ঘাটতি দূর করতেই রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সনদ স্বাক্ষরের এক বছর পরও এর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রক্রিয়ায় সংস্কারের ক্ষেত্রে অসম্পূর্ণতা ও আইনি জটিলতার আশঙ্কা রয়েছে। সংবিধানের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন সংশোধন এনে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। বরং পুরো সংস্কারপ্রক্রিয়াকে একটি সমন্বিত প্যাকেজ হিসেবে বিবেচনা করতে হবে।

আলী রীয়াজের মতে, গণভোটে জনগণের সম্মতি রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ বৈধতা দিয়েছে। একই ভোটে নাগরিকেরা সরকার গঠনের পাশাপাশি সংস্কারের পক্ষেও মত দিয়েছেন। তাই সেই রায়ের একটি অংশ গ্রহণ করে অন্য অংশ উপেক্ষা করা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব হলো নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন করা। জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখানো ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে না।

Facebook Comments Box
See also  বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুপটুপ রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিজ ও তার পরিবারের ৬ জন নি হত

১

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

২

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

৩

সাড়ে চার ঘণ্টায় ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, আজিমপুরে অপরিচ্ছন্নতায় অসন্তোষ

৪

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: কৃষিমন্ত্রী ইয়াছিন

৫

পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

৬

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

৭

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

৮

দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

৯

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

১০

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

১১

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

১২

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

১৩

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

১৫

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

১৬

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৮১

১৭

মহাখালীতে পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

১৮

চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

১৯

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

২০