৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর–৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর
দিনাজপুর–৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির নির্বাচনী জনসভা। জনসভাকে সফল করতে ইতোমধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর–৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরিদর্শনকালে তিনি সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং আয়োজকদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় মঞ্চ প্রস্তুতি, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীদের করণীয় সম্পর্কে নির্দেশনা দেন তিনি। পাশাপাশি জনসভাকে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, জনসভাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
পরিদর্শন শেষে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, একই দিনে তিনি নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার জনসভাতেও বক্তব্য রাখবেন। তিনি আশা প্রকাশ করেন, দিনাজপুর–৬ আসনের জনসভা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
Facebook Comments Box
See also  কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্র লটারি: সরাসরি দেখলেন নগরবাসী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

জালে আটকা পড়েছিল পদ্মগোখরো সাপটি

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ

১০

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রে ফতার ৩৫৮

১১

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

১২

দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

১৩

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

১৪

কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযানে পুলিশ, এক রাতে আটক ছয় শতাধিক

১৫

শ্রীলঙ্কার জালে ৫ গোল, এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মধুর প্রতিশোধ

১৬

চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া

১৭

৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু

১৮

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

১৯

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

২০