২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

ডেস্ক নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় মো. শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকার মহিউদ্দিন মেরিন ইঞ্জিন স্টোরের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৭ জানায়, এক মাদক কারবারি চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী বাসে করে যাত্রীবেশে ইয়াবার চালান নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। এর ভিত্তিতে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে চেকপোস্ট স্থাপন করা হয়।

পরে ‘স্টারলাইন পরিবহনের’ একটি বাস চেকপোস্টের সামনে এলে থামার সংকেত দেওয়া হয়। বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা অ্যাশ রঙের দুটি কোর্ট ফাইলের ভেতর থেকে বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো নীল রঙের পলিজিপার প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে পাওয়া যায় ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা।

এসআরবি-৭-এর দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা।

আটক শহিদুল ইসলাম খুলনার বটিয়াঘাটা থানার দরগাপাড়া এলাকার আলী মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে অধিক মুনাফার আশায় ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা জানিয়েছেন বলে দাবি করেছে এসআরবি-৭।

এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

রাজনৈতিক সমালোচনা কঠোর হোক, কিন্তু ভাষা যেন শালীন হয়: রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে গণঅধিকার পরিষদ

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

জালে আটকা পড়েছিল পদ্মগোখরো সাপটি

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সার জব্দ

১০

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রে ফতার ৩৫৮

১১

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

১২

দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

১৩

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

১৪

কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে অভিযানে পুলিশ, এক রাতে আটক ছয় শতাধিক

১৫

শ্রীলঙ্কার জালে ৫ গোল, এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মধুর প্রতিশোধ

১৬

চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া

১৭

৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু

১৮

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

১৯

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

২০