১৭ অক্টোবর ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেফতার ২

ডেস্ক নিউজ

চট্টগ্রামে সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মামলার এজাহারভুক্ত আট নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬) এবং ১৭ বছর বয়সী এক কিশোর। আরিফকে হালিশহর থানাধীন বউবাজার এবং ১৭ বছর বয়সী কিশোরকে বড়পুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার বিকেলে হালিশহর থানাধীন রমনা আবাসিক এলাকায় সাংবাদিককে জিম্মি করে টাকা হাতিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ৫৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তাকে ফাঁসাতে জোরপূর্বক ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টাও করা হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার হালিশহর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসাইন। আবুল হোসাইন স্থানীয় দৈনিক পূর্বদেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

মামলা দায়েরের পরপরই প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিকাশ লেনদেনের তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে অন্য অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত।

মামলার এজাহার অনুযায়ী, ১৪ অক্টোবর বিকেলে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে গেলে ৮ থেকে ১০ জনের একটি দল সাংবাদিক আবুল হোসাইনকে ঘিরে ধরে। পরে অবৈধ কাজে সেখানে উপস্থিত হওয়ার ভুয়া অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের নির্জন আরেকটি রাস্তায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে তার পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

See also  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

অভিযোগে বলা হয়, মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে অস্ত্রের ভয় দেখিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর আদায় করা হয়। এরপর তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৩৫২০২৬৭১১ নম্বরে ওইদিন বিকেল ৫টা ৪১ মিনিটে ২৫ হাজার ৫০০ টাকা এবং ৫টা ৪৬ মিনিটে একই নম্বরে আরও ২০ হাজার টাকা ‌‘সেন্ট মানি’ করে নেওয়া হয়। এরপর সন্ধ্যা ৬টায় ০১৯৭৭৭২৮৪৬০ নম্বরে পাঁচ হাজার টাকা এবং ৬টা ৩ মিনিটে ০১৮৫৯৯৭৬৮৯১ নম্বরে চার হাজার ৮০০ টাকা ক্যাশ আউট করা হয়। সব মিলিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, টাকা নেওয়ার পরও তাকে ছাড়েনি অভিযুক্তরা। তাকে সামাজিকভাবে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে হাতে কনডমের প্যাকেট ধরিয়ে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে সেসব বক্তব্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে বা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পরিকল্পিতভাবে আমাকে জিম্মি করা হয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও বিকাশ থেকে অর্থ নেওয়ার পাশাপাশি সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে জোর করে ভিডিও ধারণ করা হয়েছে। মুক্তি পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয় সম্পর্কে তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় মামলা করেছি। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, তবে হাতিয়ে নেওয়া টাকা এখনো উদ্ধার হয়নি।

হালিশহর থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হালিশহর থানার এফআইআর নম্বর ৮, তারিখ ১৫ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর ১৫৬-এর মামলাটি দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় নথিভুক্ত হয়েছে। ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের নেতৃত্বে এসআই মো. মঞ্জুসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৬ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে বৌ-বাজার এলাকা থেকে আরিফ হোসেনকে এবং রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বড়পুল এলাকা থেকে ১৭ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুপটুপ রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিজ ও তার পরিবারের ৬ জন নি হত

১

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

২

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

৩

সাড়ে চার ঘণ্টায় ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, আজিমপুরে অপরিচ্ছন্নতায় অসন্তোষ

৪

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: কৃষিমন্ত্রী ইয়াছিন

৫

পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

৬

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

৭

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

৮

দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

৯

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

১০

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

১১

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

১২

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

১৩

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

১৫

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

১৬

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৮১

১৭

মহাখালীতে পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

১৮

চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

১৯

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

২০