১৭ অক্টোবর ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে স্বর্ণের দাম

ডেস্ক নিউজ

আসন্ন দুই বছরের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ স্বর্ণ ক্রয় এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় এই বৃদ্ধির প্রধান কারন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাময়িক তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রায় ৬৩ টন স্বর্ণ কিনেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক ক্রয়ের রেকর্ড। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের পর কিছু দেশ স্বর্ণ বিক্রি করলেও ব্যাংকগুলোর মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা এখনো অত্যন্ত জোরালো।

মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন গুঞ্জনে ট্রয় আউন্স প্রতি স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৪ হাজার ৭৫ ডলারে নামলেও ফান্ড ম্যানেজাররা দ্রুতই এর বড় ধরনের প্রত্যাবর্তনের আশা করছেন। চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে সর্বকালের রেকর্ড গড়েছিল।

ট্রয় অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ড ম্যানেজার শার্লট ইয়ং জানান, ট্র্যাডিশনাল মুদ্রার প্রতি মানুষের আস্থা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সরকারি ঋণের বিপরীতে স্বর্ণ একটি সেরা আর্থিক সুরক্ষা। আয়ন ইনভেস্টমেন্টসের কর্মকর্তা পল কারন এবং অ্যালাইড গোল্ডের সিইও পিটার মারোনে জানান, মার্কিন ডলারের ওপর থেকে আস্থা হারিয়ে ফ্যামিলি অফিস ও উন্নয়নশীল দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক বন্ড ছেড়ে স্বর্ণ সঞ্চয়ের দিকে ঝুঁকছে।

পিপলস ব্যাংক অব চীন গত কয়েক মাসে তাদের রিজার্ভে স্বর্ণ যোগ করা অব্যাহত রেখেছে, যার ফলে বর্তমানে তাদের মোট রিজার্ভের ৯ শতাংশ বা প্রায় ২ হাজার ৪১০ টনই স্বর্ণ। এন্ডেভার মাইনিংয়ের সিইও ইয়ান ককারিল ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের সুকি কুপারও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্বর্ণের বাজার সুদৃঢ় ভিত্তি পেয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে মত দেন।

Facebook Comments Box
See also  পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুপটুপ রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিজ ও তার পরিবারের ৬ জন নি হত

১

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

২

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

৩

সাড়ে চার ঘণ্টায় ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, আজিমপুরে অপরিচ্ছন্নতায় অসন্তোষ

৪

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: কৃষিমন্ত্রী ইয়াছিন

৫

পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

৬

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

৭

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

৮

দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

৯

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

১০

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

১১

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

১২

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

১৩

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

১৫

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

১৬

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৮১

১৭

মহাখালীতে পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

১৮

চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

১৯

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

২০